ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী মেয়রদের নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের অভিনন্দন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত দুই মেয়র প্রার্থীর বিজয়ে সরকারের নেতৃত্বাধীন চলমান উন্নয়ন-অগ্রগতির সমর্থনে জনরায়ের প্রকাশ ঘটেছে। শনিবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল হোসেন, অন্যতম সহ-সভাপতি আব্দুল কাদের মিয়া, যুগ্ম সম্পাদক আশরাব আলী খান লিটন এবং সুব্রত তালুকদার তাৎক্ষণিক এক বিবৃতিতে এ মত প্রকাশ করেছেন।বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের মানুষ শান্তি, উন্নয়ন আর প্রগতির পক্ষে ঐক্যবদ্ধ। তারা জামায়াত-শিবির-বিএনপির ধ্বংসাত্মক রাজনীতিকে প্রত্যাখানের প্রকাশ ঘটালেন আওয়ামী লীগের প্রার্থীদের বিপুল বিজয় প্রদানের মধ্যদিয়ে।
বিবৃতিতে বলা হয়, প্রত্যাখ্যাত বিএনপি পুনরায় জ্বালাও-পোড়াও রাজনীতির মতলবে হরতালের ডাক দিয়েছে-যা সর্বাত্মকভাবে প্রতিহত করার বিকল্প নেই।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র নির্বাচিত হয়েছেন আতিকুল ইসলাম ও ফজলে নূর তাপস। এনআরবি নিউজ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests