Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান : নিউজার্সি স্টেট বিএনপির প্রতিবাদ সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 155 বার

প্রকাশিত: February 2, 2020 | 9:41 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান ও অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে নিউজার্সি স্টেট বিএনপি।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিউইয়র্ক সিটির পার্শ্ববর্তী প্যাটারসন সিটিতে বিএনপির ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাসের সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির অনেক পুরনো অভিযোগেরই সত্যতা প্রতিষ্ঠিত হলো ঢাকার দুই সিটি কর্পোরেশনের এই নির্বাচনে। তাই এখন সময় হচ্ছে সরকারের বিরুদ্ধে আন্দোলন রচনার। সমাবেশের প্রধান বক্তা যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির প্রতিষ্ঠাতা-চেয়ারপার্সন আকতার হোসেন বাদল বলেন, সিটি নির্বাচনের ফলাফল বাংলাদেশের মানুষ মেনে নেয়নি। সুষ্ঠ ভোট হবে না আগেই আঁচ করতে পেরে ভোটাররা কেন্দ্রে যাননি।

বিএনপির ডাকা হরতালের প্রতি সর্বাত্মক সমর্থন ব্যক্ত করে বাদল বলেন, আন্দোলনের মধ্যদিয়েই বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং তারেক রহমানকে বীরের বেশে ঢাকায় ফিরিয়ে নিতে হবে। তাহলেই বাংলাদেশে জনগণের শাসনের প্রত্যাবর্তন ঘটবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক শাহীন, জাসাসের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আলহাজ আবু তাহের, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি প্রমূখ। 

নিউজার্সি বিএনপির সভাপতি নূরল ইসলাম খসরুর সভাপতিত্বে এ সমাবেশ পরিচালনা করেন সেক্রেটারি আবুল কালাম। সমাবেশে আরও বক্তব্য রাখেন প্যাটারসন সিটি কাউন্সিলের নির্বাচিত প্রতিনিধি ফেরদৌস হোসেন, যুক্তরাষ্ট্র জাসাসের সেক্রেটারি কাওসার আহমেদ, বিএনপি নেত্রী রাশেদা আহমেদ মুন, জাসাসের কেন্দ্রীয় নেতা মো. সায়েম, শেখ হায়দার আলী, আনোয়ার হোসেন, নিউজার্সি স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জামাল হুসেন, সাংগঠনিক সম্পাদক মো. আম্বিয়া প্রমুখ। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV