Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

নিউইয়র্কের সমুদ্রে ধরা পড়ল দুই লেজের অদ্ভুত এক প্রাণী (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 141 বার

প্রকাশিত: February 2, 2020 | 3:39 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের সমুদ্রে ধরা পড়ল দুই লেজের অদ্ভুত এক প্রাণী। পরে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে এক ইউজার প্রাণীটির একটি ভিডিও শেয়ার করেছেন। আর ভিডিওটি ১৪ লাখ শুধু লাইক পেয়েছে। নাতালিয়া ভরবক নামে এক টিকটক ইউজার কয়েক সেকেন্ডের ভিডিওটি পোস্ট করেছেন তার অ্যাকাউন্টে। সেখানে দেখা যাচ্ছে, একটি কাঠের ডেকের উপর একটি প্রাণীকে তুলে রাখা হয়েছে। তার শরীরে পেঁচিয়ে রয়েছে মাছ ধরার ছিপের সুতো। দেখেই মনে হচ্ছে, সমুদ্রে ছিপ ফেলে সেটিকে কেউ ধরেছেন।

প্রাণীটি দেখতে কিছুটা স্কুইড বা অক্টোপাসের মতো। তবে অক্টোপাসের মতো এতে আটটি শুঁড় নেই। রয়েছে একটি বড় শুঁড়ের মতো অংশ, আর তার থেকে দুটি ছোট ছোট লেজের মতো রয়েছে। ফোলা মতো মাথার দুদিকে দুটি চোখ রয়েছে। সুতোয় একটু টান পড়তেই প্রাণীটিকে ছটফট করতে দেখা যাচ্ছে ভিডিওতে।

প্রাণীটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ব্রুকলিনের কোনি আইল্যান্ডে ধরা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।
 
ভিডিওটি ১৪ লাখ লাইক পাওয়ার পাশাপাশি কমেন্ট পেয়েছে প্রায় ২০ হাজার। আর ভিডিওটি দেখা হয়েছে এক কোটি ৬২ লাখ বার। প্রাণীটির নাম কী সে সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি ভিডিওটির পোস্টে। প্রাণীটি শেষ পর্যন্ত জলে ফিরে যেতে পেরেছে কিনা, তা-ও উল্লেখ করা হয়নি টিকটকে। সূত্র: আনন্দবাজার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV