Tuesday, 21 July 2026 |
শিরোনাম
Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ইনকাম ট্যাক্স ফাইলিংয়ে এনরোলমেন্ট এজেন্ট হাসেমের জরুরি পরামর্শ

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: February 2, 2020 | 4:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে ইনকাম ট্যাক্স রিটার্ন শুরু হয়েছে গত ২৭ জানুয়ারী সোমবার থেকে। আইআরএস (ইন্টারনাল রেভিনিউ সার্ভিস) ওই দিন থেকে আনুষ্ঠানিকভাবে ২০১৯ ট্যাক্স বছরের ট্যাক্স রিটার্ন জমা নেওয়া শুরু করেছে।
নিউইয়র্কের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও এবং আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম জানান, ২৭ জানুয়ারী সোমবার থেকে শুরু হওয়া ২০১৯ ট্যাক্স বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন (ওহফরারফঁষব) কোনো জরিমানা ছাড়াই আগামী ১৫ এপ্রিল বুধবার পর্যন্ত করা যাবে। নির্দিষ্ট সময়ে ট্যাক্স রিটার্ন না করতে পারলে সময় বর্ধিত করার আবেদন জানানো যেতে পারে। আবেদনের মাধ্যমে ৬ মাসের অটোমেটিক বর্ধিত সময় পাওয়া যায়। এক্ষেত্রে ১৫ এপ্রিলের মধ্যে পাওনা ট্যাক্স অবশ্যই পরিশোধ করতে হবে। সময় বর্ধিত আবেদন ইলেকট্রনিক্যাল বা পেপার মাধ্যমে করা যায়। তবে নির্ধারিত চক্রবৃদ্ধি হারে জরিমানা প্রদান করে সারা বছরই ট্যাক্স ফাইল করার সুযোগ থাকে। তবে ট্যাক্স রিটার্নে এ বিকল্পের জন্য অপেক্ষা না করাই ভালো।
আইআরএস’র বরাত দিয়ে মোহাম্মদ হাসেম জানান, কারো বার্ষিক ইনকাম ক্যাশ ৪’শ ডলার বা ততোধিক এবং ডাব্লিউ টু ইনকাম ২৪৪০০ ডলার বা ততোধিক হলে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে।
মোহাম্মদ হাসেম ট্যাক্স রিটার্ন নিয়ে যেকোনো জটিলতা এড়িয়ে চলার পরামর্শ দিয়ে বলেছেন, কোনো অবস্থাই অতিরিক্ত রিফান্ড পাওয়ার জন্য মিথ্যা তথ্য প্রদান করা উচত হবে না। যারা বেশি রিফান্ড পাইয়ে দেবে বলে লোভ দেখায় তাদের এড়িয়ে চলতে হবে। মোহাম্মদ হাসেম জানান, ট্যাক্স ফাইলিংয়ের সময় বিশি আর্নড ইনকাম ক্রেডিট পাওয়ার লোভে মিথ্যা তথ্য দিলে দুই থেকে ১০ বছরের জন্য বাতিল হতে পারে আর্নড ইনকাম ক্রেডিট। এক্ষেত্রে নতুন অভিবাসীদের আর্নড ইনকাম ক্রেডিট পাওয়ার জন্য ট্যাক্স ইয়ারের ৬ মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের বাধ্যবাধকতা রয়েছে। ট্যাক্স রিটার্নে অভিজ্ঞ পেশাদার কাউকে নিয়োগ দানের পরামর্শ তার।
অভিজ্ঞ কর বিশেষজ্ঞদের মতে, ট্যাক্স ফাইলিংয়ের পর কত দ্রুত রিফান্ড আসছে, তা বেশ কিছু বিষয়ের ওপর নির্ভর করে। এর মধ্যে মৌসুমের শুরুতেই রিটার্ন দাখিল করা, করদাতার ক্রেডিট দাবির ধরন, চাইল্ড ক্রেডিট দাবি করা হচ্ছে কি না ইত্যাদি বিষয় বিবেচ্য। বিভিন্ন কারণে রিফান্ড পেতে সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আয়কর রিফান্ড পেতে দেরি হলে নিযুক্ত প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে কিংবা আইআরএসের ওয়েবসাইটে গিয়ে জানা যাবে। আইআরএস ওয়েবসাইটে ‘হয়্যার ইজ মাই রিফান্ড’ লেখা একটি বাটন রয়েছে, যেখানে ক্লিক করে বিষয়টি সম্পর্কে জানা যায়। পেশাদারদের ট্যাক্স রিফান্ডের বিষয়ে জিজ্ঞেস করা যেতে পারে।
এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম জানান, পেশাদার লোকজন দিয়ে ফাইলিং করালে ট্যাক্স রিটার্ন যথাযথভাবে ফাইল করার বিষয়ে অনেকটাই নিশ্চিন্ত হওয়া যায়। যারা কাগজে ট্যাক্স রিটার্ন করে ই-মেইলে বিবরণী দাখিল করেন, তাঁদের সাধারণত ২১ দিন সময় লাগে। আইআরএস ইলেকট্রনিক ফাইলিংয়ে উৎসাহ দেয়। এ প্রক্রিয়ায় রিফান্ড দ্রুত পাওয়ার সম্ভাবনা থাকে। সঠিকভাবে ও আগেভাগেই রিটার্ন দাখিল করলে এবং দাখিলকারীর ব্যাংকে সরাসরি রিফান্ড জমা দেওয়ার (ডিরেক্ট ডিপোজিট) ব্যবস্থা থাকলে ১০ দিনের মধ্যেই রিফান্ডের অর্থ পাওয়া যেতে পারে। এ ক্ষেত্রে সবাইকে পেশাদারদের পরামর্শ নেওয়ার কথা বলেছে আইআরএস।

এ বিষয়ে আরো বিস্তারিত জানতে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন মোহাম্মদ হাসেম, আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, আইআরএস এনরোলমেন্ট এজেন্ট, আইআরএস সার্টিফাইয়িং এক্সসেপ্টেন্স এজেন্ট, এমবিএ ইন একাউন্টিং, ফোন : ৭১৮-২০৫-৬০৪০,৭১৮-২০৫-৬০১০ এবং ৯১৭-৮২১-৪৮৯৭। [email protected], www.karnafullytax.com

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV