অভিশংসনের হাত থেকে মুক্তি পেলেন ট্রাম্প, তার বিরুদ্ধে আনা অভিযোগ মার্কিন সিনেটের ভোটাভুটিতে খারিজ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : অভিশংসনের হাত থেকে মুক্তি পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন সিনেটে অভিশংসন ইস্যুতে ভোটাভুটি হয়। সিনেটে দুটি অভিযোগে তাকে অভিশংসিত করার প্রস্তাবে ভোট হয়। প্রথম অভিযোগ ক্ষমতার অপব্যবহার। দ্বিতীয় অভিযোগ কংগ্রেসের বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি। ক্ষমতার অপব্যবহারের প্রস্তাবে ট্রাম্পের পক্ষে ভোট পড়ে ৫২টি। বিপক্ষে পড়ে ৪৮ ভোট। অন্যদিকে বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টির অভিযোগে ট্রাম্পের পক্ষে ভোট পড়ে ৫৩টি। তার বিপক্ষে পড়ে ৪৭ ভোট। এর ফলে অভিশংসন থেকে এ যাত্রায় রেহাই পেলেন তিনি। উপস্থিত দুই-তৃতীয়াংশ সিনেটর তাকে দোষী সাব্যস্ত না করায় ট্রাম্প দোষী নয় বলে রায় দেন এই তদন্তের সভাপতিত্বকারী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। বিবিসি, সিএনএন
কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে গত বছরের ডিসেম্বরে অভিসংশিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি কংগ্রেসের উচ্চকক্ষে সব অভিযোগ থেকে মুক্ত হলেন তিনি। এতে গদি রক্ষা হয়েছে তার।

গত সেপ্টেম্বরে ট্রাম্পের বিরুদ্ধে অভিসংশন প্রক্রিয়া শুরু হয়। ডিসেম্বরে তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে তিনি নিম্নকক্ষে অভিসংশিত হন।
তবে শুরু থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প এই তদন্তকে তার বিরুদ্ধে একটি প্রতারণা হিসাবে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছিলেন। এর পক্ষে তিনি যুক্তি দিয়েছিলেন যে তিনি রাষ্ট্রপতি হিসাবে ইউক্রেনকে চাপ দেয়ার অধিকার রাখেন। এসময় তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্মতি জানাতে অস্বীকৃতি জানান। অভিশংসনে ট্রাম্পের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয় ১-ক্ষমতার অপব্যবহার এবং ২-কংগ্রেসের কাজে বাধা প্রদান। এ দুটি অভিযোগে গত ১৮ ডিসেম্বর কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অভিশংসিত হন প্রেসিডেন্ট। মূলত হাউস অব রিপ্রেজেন্টেটিভস ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত। ফলে সেখানে প্রেসিডেন্টকে অভিশংসিত করতে বেগ পেতে হয়নি ডেমোক্র্যাটদের।
কিন্তু সিনেট রিপাবলিকান নিয়ন্ত্রিত। অভিশংসনের শুরু থেকেই তারা চায়নি তাদের দলীয় প্রেসিডেন্ট কোনো ধরনের বিচারের সম্মুখীন হোক। বলা যায় সেখানে অভিশংসনের বিরুদ্ধে নামেমাত্র শুনানি হয়েছে। যার ফলে অভিশংসন থেকে মুক্তি পেয়ে গেলেন ট্রাম্প।
মূলত ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথে এক ফোনালাপে, আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের হয়ে ট্রাম্পের অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী তদন্তের আহ্বান জানান। জো বাইডেনের ছেলে হান্টার ইউক্রেনের জ্বালানী ফার্ম বুরিশমার একজন বোর্ড সদস্য। এসমইয় ট্রাম্প ইউক্রেনকে হুমকি দে যে যদি তা না করা হয় তাহলে তিনি সামরিক সহায়তা স্থগিত করে দিবেন।
দ্বিতীয় অভিযোগটি হচ্ছে, গত বছর অভিশংসন শুনানিতে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সাক্ষ্য দিতে অসম্মতি জানান ট্রাম্প, যার মাধ্যমে তিনি কংগ্রেসের কাজে বাধা দেন।
আগামী নভেম্বরে যে প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, তাতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর অভিশংসনের মুখোমুখি হয়ে তা থেকে রেহাই পেয়ে প্রথম প্রেসিডেন্ট হিসেবে তিনিই যুক্তরাষ্ট্রে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচন করবেন।
তাকে অভিশংসনের ঐতিহাসিক ওই ভোটে সিনেট যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ট্রাম্পকে তার পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয় নি। যদি তিনি অভিযুক্ত হতেন তাহলে তাকে অবশ্যই প্রেসিডেন্ট পদ থেকে সরে যেতে হতো। সেক্ষেত্রে হোয়াইট হাউজের বা প্রেসিডেন্টের দায়িত্ব অর্পণ করতে হতো ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে। কিন্তু না, তিনি টিকে রইলেন এবং প্রেসিডেন্ট নির্বাচন করছেন। দ্বিতীয় মেয়াদে আরো চার বছরের জন্য তিনি আগামী ৩রা নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন। ফলে এ বছরটি যুক্তরাষ্ট্র তথা সারা বিশ্বের কাছে নির্বাচনী বছর হিসেবে অভিহিত হবে। বছরজুড়ে সবার চোখ থাকবে বিশ্বের অন্যতম বৃহৎ গণতন্ত্রের দেশ যুক্তরাষ্ট্রে।
এ নিয়ে তৃতীয়বারের মতো কোন মার্কিন প্রেসিডেন্ট অভিশংসন বিচারের মুখে পড়লেন। এর আগে আরো যে দুজন মার্কিন প্রেসিডেন্ট নিম্নকক্ষে অভিশংসিত হয়েছিলেন তারা হচ্ছেন অ্যান্ড্রু জনসন এবং বিল ক্লিনটন। কিন্তু কারও বিরুদ্ধে সিনেটে অভিশংসনের পক্ষে দুই-তৃতীয়াংশ ভোট না পড়ায় শেষ পর্যন্ত তাদের কাউকে ক্ষমতা ছাড়তে হয়নি।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests