নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলীম্যান প্রার্থী এরিক স্টেভেনসনের ফান্ডরেজিং কমিটি গঠন: ব্রঙ্কসে ফান্ডরেজিং ৮ মার্চ
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলীম্যান পদে ডেমোক্র্যাট প্রাইমারী প্রার্থী এরিক এ স্টেভেনসনের সমর্থনে ব্রঙ্কসে আগামী ৮ মার্চ ফান্ডরেজিং ডিনার অনুষ্ঠিত হবে। ফান্ডরেজিং সফল করার লক্ষে বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। গত ৩ ফেব্রেুয়ারী সোমবার রাতে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের খলিল পাটি সেন্টারে ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

প্রবীণ কমিউনিটি এক্টিভিস্ট আবদুর রর দলা মিয়ার সভাপতিত্বে এবং সামাদ মিয়া জাকেরের পরিচালনায় সভায় অ্যাসেম্বলীম্যান প্রার্থী এরিক এ স্টেভেনসন ছাড়াও কমিউনিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ফান্ডরেজিং কমিটির সদস্যরা হলেন : কনভেনার মোহাম্মদ এন মজুমদার, কো-কনভেনার এম আবুল হোসেন, মেম্বার সেক্রেটারী মো: শামীম মিয়া, চীফ কোঅর্ডিনেট আলহাজ গিয়াস উদ্দিন, জয়েন্ট মেম্বার সেক্রেটারী : সামাদ মিয়া জাকের, মঞ্জুর চৌধুরী জগলু এবং এ ইসলাম মামুন, মেম্বার মো. খলিলুর রহমান, সাহেদ আহমেদ, শামীম আহমেদ, আব্দুর রহিম, সায়েম মুত্তাকিন, বুরহান উদ্দিন, এম বিল্লাহ তুষার, সৈয়দ গৌওসুল হোসেন, হেলাল হোসেন ও চৌধুরী তানিম।
এডভাইজারী কমিটি: কামাল আহমেদ, আবদুর রর দলা মিয়া, ইকবাল আহমেদ মাহবুব, তোফায়েল চৌধুরী, আবদুর রহিম বাদশা, আবদুস সহিদ, ফরিদা ইয়াসমিন, কাজী আশরাফ হোসেন নয়ন, হাসান আলী, হেলাল শেখ, জুনেদ আহমেদ চৌধুরী, মাহবুব আলম, আবদুল হাসিম হাসনু, জামাল হোসেন, সাখাওয়াত আলী, নজরুল হক, আলমাস আলী, আনছার হোসেন চৌধুরী, আবদুল গাফ্ফার চৌধুরী খসরু, তৌফিকুর রহমান ফারুক, আকসাদ আলী বাবুল ও সারোয়ার চৌধুরী।

সকল স্থরের প্রবাসী বাংলাদেশীদের সম্পৃক্ত করে কমিটির তালিকা পরবর্তীতে আরো বর্ধিত করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
সভায় অ্যাসেম্বলীম্যান পদে ডেমোক্র্যাট প্রাইমারীতে এরিক এ স্টেভেনসনকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত সকলে এ বিষয়ে একাত্মতা প্রকাশ করে প্রয়োজনীয় সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলী’র ডেমোক্র্যাট প্রাইমারী নির্বাচন আগামী ২৩ জুন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ভোটার হওয়ার শেষ দিন আগামী ১৪ ফেব্রুয়ারী শুক্রবার। নিউইয়র্কের অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৭৯ (ব্রঙ্কস) আসনে ডেমোক্র্যাট প্রাইমারী প্রার্থী এরিক এ স্টেভেনসন নির্ধারিত সময়ের মধ্যে ইউএস সিটিজেনধারী যারা ভোটার হননি তাদেরকে ভোটার হওয়ার অনুরোধ জানিয়েছেন।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং