নির্বাচনের জন্য ঋণ নেয়ার ঘটনায় নিউইয়র্ক স্টেট সিনেটর সেপুলভেদা বিপাকে!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশী কম্যুনিটিতে অত্যন্ত পরিচিত ব্রঙ্কসের স্টেট সিনেটর লুইস সেপুলভেদা ২ লাখ ডলার ঋণ নিয়ে এখন বিপাকে পড়েছেন। তার এই ঋণ নেয়ার বিষয়টি নিউইয়র্ক সিটির বোর্ড অব এডুকেশন তদন্ত করছে। সেই তদন্তের উপরই নির্ভর করছে স্টেট সিনেটর লুইস সেপুলভেদার ভাগ্য। নিউইয়র্ক পোস্টের এক রিপোর্ট থেকে জানা যায়, নির্বাচনের সময় ২০১৭ সালের জুলাই মাসে ফান্ডের জন্য তিনি লংআইল্যান্ডের ডাক্তার ইফরিন জ্যাকের কাছ থেকে ২ লাখ ডলার ঋণ নিয়েছিলেন। যদিও তিনি এই অর্থ ২০১৮ সালের এপ্রিলের নির্বাচনে ব্যবহার করেছিলেন। এই অর্থ তিনি ৪% ইন্টারেস্টে গ্রহণ করেছিলেন। রিপোর্টে আরো উল্লেখ করা হয়, একজন ব্যক্তি নির্বাচনের জন্য এত বড় ঋণ নেয়ার ঘটনা প্রথম। তবে এই ঋণ যদি তিনি সময় মত পরিশোধ করেন তাহলে কোন অসুবিধা নেই। স্টেট সিনেটর লুইস সুফেলভাদার ক্যাম্পেইন ট্রেজারার ওসহ্যারি জ্যাক ডাক্তারের ভাই। নিউইয়র্ক সিটির বোর্ড অব ইলেকশনের তথ্য অনুযায়ী স্টেট সিনেটর লুইস সুফেলভাদা ২০১৮ সাল পর্যন্ত (নির্বাচনের ৫ মাস পরেও) ঋণের অর্থ পরিশোধ করেননি। বোর্ড অব ইলেকশনের স্পোকসম্যান জন বলেন, সময় মত ঋণ পরিশোধ না করা এক ধরনের ভায়লেশন। তিনি আরো বলেন, যে কোন নির্বাচনী ফান্ডে একজন ব্যক্তি ১ লাখ ১৮ হাজার পর্যন্ত ডোনেশন করতে পারেন।
এ বিষয়ে স্টেট সিনেটর লুইস সেপুললভাদা বলেন, তিনি ঋণের এই অর্থ সময় মত পরিশোধ করেছেন। অভিযোগের কারণে বিষয়টি নিউইয়র্ক বোর্ড অব এডুকেশন তদন্ত করছে। সেই তদন্তেই স্টেট সিনেটর লুইস সেপুলভাদার ভাগ্য নির্ধারিত হবে। ঠিকানা
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং