যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির অধীনে বা কারো সহযোগী নয়
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৮৫ সালে নিউইয়র্কে নিজ হাতে ড. এনায়েত রহিম ও ড. নুরুন নবীকে যৌথ আহ্বায়ক করে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ গঠন করেন। সেই থেকে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ কারো সহযোগী বা কোন কেন্দ্রীয় কমিটির অধীনে নয়।
১৯৯৬ সালে ড. নুরুন নবীকে সভাপতি নির্বাচন করে পুরনাঙ্গ কমিটি গঠন করে আজ অবধি বিভিন্ন কার্যক্রম যথা দুইটি বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন, দশটি বঙ্গবন্ধু স্বারক বক্তৃতা, বঙ্গবন্ধুর জন্মদিন এবং মৃত্যুবার্ষিকী পালন করে আসছে।
বর্তমানে আমরা বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী পালন উপলক্ষে বঙ্গবন্ধু বাংলাদেশ কনভেনশন ২০২০ আয়োজন করতে ব্যস্ত। এই সময়ে একটি মহল বঙ্গবন্ধু পরিষদের বিরুদ্ধে নানান অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা সকল বঙ্গবন্ধু অনুসারীদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন অপপ্রচারে বিভ্রান্তি না হয়ে মার্চ ২৮-২৯ তারিখে বঙ্গবন্ধু বাংলাদেশ কনভেনশন সফল করার লক্ষ্যে আমরা একসাথে কাজ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
-রাফায়েত চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ। প্রেস বিজ্ঞপ্তি
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests