নিউইয়র্কে বাংলাদেশি আজমানের আত্মহত্যা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের ম্যানহাটনে বাংলাদেশী তরুণ আজমান হোসেন আত্মহত্যা করেছে। গত ৩০ জানুয়ারি রাতে সে গলায় ফাস দিয়ে তার কাজের জায়গায় আত্মহত্যা করে। আজমানের বাড়ি বাংলাদেশের সোনাইমুড়ির দেউটি গ্রামে। আজমান তার মামা দ্বীন মোহাম্মদের সাথে ম্যানহাটনের ৩৫ ইষ্ট ১০৬ স্ট্রিটের একটি এ্যাপার্টমেন্টে বসবাস করতেন। কাজ করতেন থার্ড এভিনিউর একটি ফাষ্ট ফুডের দোকানে।
জানা যায়, ঘটনার দিন রাতে মামা দীন মোহাম্মদের সাথে আজমানের ভুলবোঝাবুঝি হয়। মামা তাকে বকাঝকা করেন। এতে অভিমান করে রাতে কাজে চলে যান আজমান। কাজের ফাকে বাংলাদেশে তার প্রেমিকা সুমীর সঙ্গে কথা বলছিলেন। কথা বলতে বলতেই তিনি গলায় ফাস দেন। কাজের জায়গা থেকে পুলিশ কল করা হলে তার মরদেহ উদ্ধার করে ফাষ্ট এভিনিউর একটি মেডিকেল এক্সাম অফিসে নিয়ে যাওয়া হয়। ১ ফেব্রুয়ারি বৃহত্তর নোয়াখালি সোসাইটির সহযোগিতায় ৯৬ মসজিদে আজমান হোসেনের নামাজে জানাজা শেষে লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে দাফন করা হয়।
তবে আজমানের মৃত্যুর কারন সম্পর্কে ভিন্ন তথ্যও মিলেছে। কেউ কেউ বলছেন প্রেম ঘটিত কারনে প্রেমিকার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেন এই তরুন। সীমান্ত পথে তিনি আমেরিকা আসেন এবং তার কোন বৈধ কাগজপত্র না থাকায় দু:শ্চিন্তায় ভুগছিলেন।
উল্লেখ্য, আজমানের আরও দুই ভাইয়ের একজন ম্যানহাটনে অপরজন পেনসিলভেনিয়ায় বসবাস করেন। তার অকাল প্রয়াণে কমুউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests