নিউইয়র্কে হৃদয়ে বাংলাদেশ’র নতুন কমিটি (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের অন্যতম সামাজিক-সাংস্কৃতিক সংগঠন “হৃদয়ে বাংলাদেশ”র নতুন কমিটি গঠিত হয়েছে। প্রবাস প্রজন্ম সহ মূলধারায় বাংলাদেশকে তুলে ধরার প্রত্যয়ে গঠিত সংগঠনটির সভাপতি পদে সাইদুর রহমান লিংকন এবং সাধারণ সম্পাদক পদে পল্লব সরকার পুনর্নির্বাচিত হয়েছেন।
নিউইয়র্কের বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে স্টারলিং-বাংলাবাজার এভিনিউর এশিয়ান পার্টি হলে গত ১১ ফেব্রুয়ারী সোমবার অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় হৃদয়ে বাংলাদেশ’র ১৬ সদস্যের নয়া কমিটির নাম ঘোষণা করা হয়।

কমিটির কর্মকর্তারা হলেন : সভাপতি সাইদুর রহমান লিংকন, সহ সভাপতি বদরুজ্জামান রুহেল, সাধারণ সম্পাদক পল্লব সরকার, যুগ্ম সম্পাদক মাকসুদা আহমেদ, সাংগঠনিক সম্পাদক রায়হান জামান রানা, অর্থ সম্পাদক আলিমুল ইসলাম বান্টি, আপ্যায়ন সম্পাদক মাসুদ ফকির, প্রচার সম্পাদক মোতাসিন বিল্লাহ তুষার, সাংস্কৃতিক সম্পাদক শারমিন রহমান তানিয়া, সমাজ কল্যাণ সম্পাদক নীলোৎফল সরকার ধ্রুব, দপ্তর সম্পদক মার্গারেট মল্লিক, কার্যকরী সদস্য মাসুদুর রহমান শাহিন, ফয়সাল আহমেদ, শারমিন মিথিলা বাঁধন, পাপিয়া সুলতানা এবং আতিয়া বিনতে আজিজ লিয়া।

সভায় ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিও গঠন করা হয়। উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন : যুদ্ধবন্ধী আব্দুর রহমান, আল আমিন বাবু, আব্দুর রহিম বাদশা, মামুন রহমান ও শামীম আহামেদ।
হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পল্লব সরকার ও উপদেষ্টা শামীম আহামেদের পরিচালনায় সভায় কার্যকরী কমিটি ও উপদেষ্টা কমিটির সদস্যরা ছাড়াও অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, বৃহত্তর রাজশাহী সমিতির সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন, বিবিএ সভাপতি এ ইসলাম মামুন প্রমুখ।
নবনির্বাচিত কর্মকর্তারা বলেন, হৃদয়ে বাংলাদেশ প্রবাসে বাংলা সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার প্রয়াস অব্যাহত রাখবে। উদ্যোগী হবে কল্যাণমুখি সামাজিক কর্মকান্ডেও। তারা প্রবাস প্রজন্ম সহ মূলধারায় বাংলাদেশকে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।
সংগঠনটির সভাপতি সাইদুর রহমান লিংকন এবং সাধারণ সম্পাদক পল্লব সরকার সকলের সহযোগিতা কামনা করে হৃদয়ে বাংলাদেশকে প্রবাসে একটি আদর্শ সংগঠনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বক্তারা সংগঠনটি নামের সাথে কাজের মিল রেখে প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের উপযোগি কর্মসূচি গ্রহণের মাধ্যমে আরো এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests