Saturday, 24 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

মিশিগানে কন্স্যুলেট অফিস স্থাপনের দাবিতে ১৪ হাজার প্রবাসীর স্বাক্ষর

অনলাইন ডেস্ক পঠিত: 99 বার

প্রকাশিত: February 11, 2020 | 7:12 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মিশিগানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস স্থাপনের দাবিতে চলমান অভিযানে ১৪ হাজার প্রবাসী স্বাক্ষর দিয়েছেন। ৯ ফেব্রুয়ারি মিশিগান অঙ্গরাজ্যে ডেট্রয়েট সংলগ্ন হ্যামট্রামিক সিটির আলাদিন সুইটস এন্ড ক্যাফেতে অনুুষ্ঠিত এক চা-চক্রে এ তথ্য জানানো হয়। এ সময় উল্লেখ করা হয় যে, মিশিগান এবং আশপাশের অঙ্গরাজ্যে এক লাখের অধিক বাংলাদেশী বাস করছেন। অনেক সময় ব্যয় করে কন্স্যুলার সার্ভিসের জন্যে ওয়াশিংটন ডিসিতে যেতে হচ্ছে। এমন পরিস্থিতির অবসান ঘটাতে মিশিগানে স্থায়ী কন্স্যুলেট অফিসের বিকল্প নেই বলে ২৬ জানুয়ারি সর্বস্তরের প্রবাসীদের এক সমাবেশ থেকে স্বাক্ষর অভিযান শুরু হয়েছে। সে অভিযানের গতি-প্রকৃতি জানাতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে এই চা-চক্রের আয়োজন করা হয়।

স্বাক্ষর অভিযানের পর করণীয় নিয়েও মতামত ব্যক্ত করা হয়। প্রবাসীদের সর্বজনীন এ দাবি আদায়ে পররাষ্ট্র মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগের পরিকল্পনা গ্রহণের পাশাপাশি কমিউনিটিতে ঘাপটি মেরে থাকা কতিপয় সুযোগ-সন্ধানী সম্পর্কেও সকলকে সজাগ থাকার আহবান জানানো হয়। স্বাক্ষর সংগ্রহের অভিযান শেষে পরবর্তি পদক্ষেপ সম্পর্কে সংবাদ সম্মেলনের মাধ্যমে নেতৃবৃন্দ বিস্তারিত অবহিত করবেন বলেও উল্লেখ করা হয়। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মিশিগান স্টেট আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমেদ চান এবং সেক্রেটারি আবু আহমেদ মূসা, মিশিগান বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম তুহিন, পুলিশ অফিসার বদরুল হুদা নাজেল, কমিউনিটি লিডার আফাজউদ্দিন, রেজাউল করিম এবং সায়েল হুদা।

অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। চা চক্রে রাজনৈতিক নেতৃবৃন্দ,কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও ছিলেন বাংলাদেশ প্রতিদিনের আশিক রহমান, এনটিভির প্রতিনিধি সেলিম আহমেদ, আরটিভির প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, বাংলা সংবাদের সম্পাদক ফেরদৌস ইকবাল, প্রথম আলোর ফারজানা চৌধুরী পাপড়ী, যুগান্তরের তোফায়েল রেজা সোহেল, ইউএসএ বাংলানিউজের সম্পাদক সুলতান জে শরীফ ও টিবিএন২৪ প্রতিনিধি মাহফুজুর রহমান শাহীন প্রমুখ। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ