যুক্তরাষ্ট্র যুবদলের সভায় সাবেক ছাত্রদল নেতার বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের পদত্যাগের দাবি!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিএনপির চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারাবন্দীর ২ বছর পূর্তিতে ক্ষোভ এবং তার মুক্তি দাবিতে যুক্তরাষ্ট্র যুবদলের সভায় দলের মহাসচিব মির্জা ফখরুলের পদত্যাগের দাবি এবং সিনিয়রদের ডিঙ্গিয়ে জুনিয়রকে আগে মঞ্চে বসানোর ঘটনায় লংকাকান্ড সৃষ্টি হয়। এক পর্যায়ে সভার সভাপতি অর্থাৎ যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরীকে মাইক নিয়ে উদ্ভ’ত পরিস্থিতি শান্ত করতে হয়। এমনকি সভার প্রধান অতিথি যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাটকে হস্তক্ষেপ করতে হয় বিশৃঙ্খল পরিস্থিতি দূর করতে। এরপর দুই উপস্থাপকের একজনকে সরিয়ে দেয়ার পর কিছুটা শান্ত হয় গোটা পরিস্থিতির।
হৈ চৈ-হট্টগোল আর বাক-বিতন্ডার মধ্যে সভা অনুষ্ঠিত হয় ৯ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে। শুরুতে বক্তব্য দিতে এসে ছাত্রদলের সাবেক নেতা মীর মিজান ক্ষুব্ধচিত্তে অভিযোগ করেন যে, ৩বারের প্রধানমন্ত্রীকে কারামুক্তির স্বার্থে যে ধরনের আন্দোলন রচনা করা উচিত তা করতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই তার উচিত স্বেচ্ছায় পদত্যাগ করে বেগম জিয়ার মুক্তির আন্দোলনের পথ সুগম করা। এ বক্তব্যে মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ ছাড়াও দর্শকের মধ্যেও অনেকে বিব্রতবোধ করেন। এক পর্যায়ে সভাপতি জাকির এইচ চৌধুরী তার কাছে থেকে মাইক নিয়ে বলেন যে, মীর মিজানের ঐ বক্তব্যের সাথে যুক্তরাষ্ট্র যুবদলের এই সভার কোনই সম্পর্ক নেই। কারণ, মীর্জা ফখরুল হচ্ছেন বিএনপির মহাসচিব এবং তার দক্ষ নেতৃত্বেই ম্যাডামের কারামুক্তি ঘটবে। বিএনপির চরম দুর্দিনে মির্জা ফখরুল কান্ডারির ভূমিকা পালন করছেন।
যুবদলের এই সভায় অতিথি হিসেবে মঞ্চে বসাতে সাংগঠনিক শৃঙ্খলা অনুসরণ করা হয়নি। বিএনপির অন্যতম সিনিয়র নেতা পারভেজ সাজ্জাদকে একেবারেই শেষে এবং আরেক নেতার অনুরোধে তাকে মঞ্চে ডাকা হচ্ছে বলে উপস্থাপক ঘোষণার পরই ক্ষোভ সৃষ্টি হয়। মারমুখী আচরণ পরিলক্ষিত হয় সভায়। আমন্ত্রণ জানিয়ে ত্যাগী বিএনপি নেতাদের অপমানের অধিকার কারো নেই বলে মন্তব্য করা হয় ক্ষেপে যাওয়া লোকজনের মধ্য থেকে। বেশ কিছুক্ষণ চলে এমন উত্তেজনা। আর এভাবেই খালেদা জিয়ার মুক্তি দাবিতে ডাকা এ সভাটি সাংগঠনিক বিশৃঙ্খলায় নয়ামাত্রা যোগ করলো বলে বিএনপির মাঠ পর্যায়ের কর্মী করিম, বেলাল, রাজা, শহিদুল প্রমুখ মন্তব্য করেছেন। উল্লেখ্য, ১২ বছর আগে গঠিত যুবদলের এই কমিটির প্রায় সকলেই যুক্তরাষ্ট্র বিএনপির হাল ধরার কথা ভাবছেন। একারণে বিএনপির বিলুপ্ত কমিটির নেতাদের ব্যাপারে যুবদলের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা প্রায় অনুপস্থিত বলেও একাধিক সূত্রে অভিযোগ এসেছে।
আবুল কাশেম ও আমানত হোসেন আমানের যৌথ পরিচালনায় এই সমাবেশ শুরু হলেও পরবর্তীতে তীব্র আপত্তির মুখে আবুল কাশেমকে সরিয়ে দেয়া হয় বলে উল্লেখ করেন যুবদলের নেতারা। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট। তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে দুর্বার আন্দোলনের প্রস্তুতি গ্রহণের আহবান জানান। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ও বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ, মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের সভাপতি ও বিএনপি নেতা পারভেজ সাজ্জাদ, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, ঢাকা জেলা বিএনপির সদস্য এম বাসেত রহমান, নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, ব্রুকলীন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরোয়ার্দী, ব্রঙ্কস বিএনপির সভাপতি আব্দুর রহিম, বিএনপি নেতা হেলালুর রহমান, এবাদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাইনুল হাসান মুহিত, রেজাউল আজাদ ভুইয়া, খলকুর রহমান, ফাহিম শাকিল, আনোয়ার হোসেন, নূর আলম, ফারুক খন্দকার, হাসান আহমেদ, এনাম আহমেদ, শামীম মাহমুদ, শফিকুল ইসলাম, বি এম বাদশা, আব্দুল হাকিম, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা, খোরশেদ আলম, মহিলা নেত্রী তাহমিনা আক্তার, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নাসিম আহমেদ, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, নিউইয়র্ক স্টেট যুবদলের সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন প্রমুখ। এ সভায় খালেদা জিয়ার আন্দোলন জোরদারের জন্যে নানা কর্মসূচির কথা জানানো হয়। এনআরবি নিউজ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests