Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন’র নয়া কমিটি : আহবাব সভাপতি, সারওয়ার সাধারণ সম্পাদক ও আলাউদ্দিন সাংগঠনিক সম্পাদক

অনলাইন ডেস্ক পঠিত: 187 বার

প্রকাশিত: February 12, 2020 | 12:55 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন-বাকা’র সাধারণ সভা ২০২০ গত ৯ই ফেব্রুয়ারী রবিবার ব্রঙ্কসের  এশিয়ান ড্রাইভিং স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আব্দুল হাসিম হাসনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকনের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় কোরআন তেলওয়াত করেন আইন ও আন্তর্জাতিক সম্পাদক এম ডি আলাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সারওয়ার চৌধুরী। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন ও আয় ব্যয়ের রিপোর্ট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ শাহ বদরুজ্জামান রুহেল।সাংগঠনিক রিপোর্ট ও আয় ব্যয়ের রিপোর্টের উপর সাধারণ আলোচনায় অংশ নেন সহ সভাপতি লোকমান হোসেন লুকু, রেহানুজ্জামান রেহান, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ. আলমগীর কবির শামীম, মোহাম্মদ সাদি মিন্ট, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাবিব ফয়েজি, আইনও আন্তর্জাতিক সম্পাদক এম ডি আলাউদ্দিন, প্রচার ও গণ সংযোগ সম্পাদক সোহেল আহমদ, কার্যকরী সদস্য সৈয়দ ইলিয়াস খছরু, আহমেদ ফয়ছল, চৌধুরী মোমিত  তানিম, মোহাম্মদ এ রনি। সভায় বাকার কর্মকান্ডে র ভূয়াসী প্রশংসা করে বক্তব্য রাখেন বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিল এর সভাপতি মোহাম্মদ এন মজুমদার, হৃদয়ে বাংলাদেশ এর সভাপতি সাইদুর রহমান লিনকন, সাধারণ সম্পাদক পল্লব সরকার, মোনতাসির বিল্লাহ তোষার, তানিযা শারমিন প্রমুখ।

সভায সর্বসম্মতি ক্রমে বিদায়ী সম্পাদক সম্পাদক আহবাব চৌধুরী খোকনকে সভাপতি ও বিদায়ী সাংগঠনিক সম্পাদক সারওয়ার চৌধুরীকে সাধারণ সম্পাদক ও এম ডি আলাউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট সংগঠনের নতুন কমিটি ঘোষনা করা হয়। নতুন কমিটির নাম ঘোষনা করেন সংগঠনের বিদায়ী সভাপতি আব্দুল হাসিম হাসনু। এই কমিটি আগামী ১৯শে এপ্রিল অভিষেকের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করবে। 

কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সহ সভাপতি জাকির আহমদ, লোকমান হোসেন লুকু, রেহানুজ্জামান রেহান, মোহাম্মদ সাদি মিন্টু, আহমদ  ফয়ছল, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ, আলমগীর কবির শামীম, শাহ কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ বদরুজ্জামান রুহেল, সহ সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোমিত তানিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি হাবিব ফয়েজী, প্রচার ও গণ সংযোগ সম্পাদক সোহেল আহমদ, আইন ও আন্তর্জাতিক সম্পাদক আব্দুল হান্নান, ক্রীড়া ও চিত্ত বিনদন সম্পাদক হেলাল আহমদ, স্কুল  শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক সালমা সুমি, সদস্য আব্দুল হাসিম হাসনু, সৈয়দ ইলিয়াস খছরু, জে মোল্লা সানি, শহিদুল ইসলাম ও মোহাম্মদ এ রনি করিম।

সভায় গত এক বছরে দেশে এবং প্রবাসে যারা মৃত্যু বরণ করেছেন তাদের জন্য শোক প্রস্তাব গৃহিত হয়। 

উক্ত সাধারণ সভায় আগামী ১৮ই এপ্রিল বৈশাখী মেলা করার সিন্ধান্ত নেওয়া হয় এবং এ ব্যাপারে মাকসুদা আহমদকে আহবায়ক, বদরুজ্জামান রুহেলকে সদস্য সচিব ও মোহাম্মদ সাদি মিন্টুকে প্রধান সমন্বয়কারী করে বৈশাখী মেলা উদযাপন কমিটি। আগামী ৫ই মে ইফতার মাহফিন ও কেরাত প্রতিযোগিতা করার সিন্ধান্ত নেওয়া হয় এবং এ ব্যাপারে কবি রেহানুজ্জামানকে আহবায়ক, এম ডি আলাউদ্দিনকে সদস্য সচিব ও জাকির আহমদকে প্রধান সমন্বয়কারী করে ইফতার মাহফিল ও কেরাত প্রতিযোগিতা প্রস্তুতি কমিটি। ১৯শে জুলাই ৮ম বাংলা মেলা করার সিন্ধান্ত নেওয়া হয় এবং এ ব্যাপারে আহমদ ফয়ছলকে আহবায়ক, সোহেল আহমদকে সদস্য সচিব ও শাহ কামাল উদ্দিন কে প্রধান সমন্বয়কারী করে ৮ম বাংলা মেলা প্রস্তুতি কমিটি এবং ৯ই আগষ্ট বনভোজন করার সিন্ধান্ত নেওয়া হয় এবং এ ব্যাপারে লোকমান হোসেন লুকুকে আহবায়ক, আলমগীর কবির শামীমকে সদস্য সচিব ও হাবিব ফয়েজিকে প্রধান সমন্বয়কারী করে বনভোজন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।এছাড়া য়থাযোগ্য মর্যাদায়  সকল জাতীয় দিবস উদযাপনের সিন্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV