মুক্তিযোদ্ধা-সাংবাদিক ইসহাক কাজল আর নেই
মকিস মনসুর: সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও প্রগতিশীল রাজনীতিক মৌলভীবাজার জেলার কৃতি সন্তান ইসহাক কাজল চলে গেছেন না ফিরার দেশে। সাংবাদিক, লেখক, একাধিক গ্রন্থ প্রণেতা, বাংলা একাডেমির প্রবাসী লেখক পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক ও রাজনীতিবিদ মৌলভীবাজার জেলার কমলগঞ্জের বাংলাবাজার পত্রিকার বিশেষ প্রতিনিধি, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ইসহাক কাজল ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মুক্তিযোদ্ধা ইসহাক কাজল প্রায় চার বছর ধরে দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত ছিলেন।
ষাটের দশক থেকে তিনি সাংবাদিকতার পাশাপাশি সক্রিয়ভাবে গনমানুষের কল্যানের রাজনীতিতে নিজেকে নিয়োজিত রেখেছেন। বর্নাঢ্য রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ ওয়ার্কাস পার্টির জেলা শাখার প্রতিষ্ঠাতা সম্পাদকের দায়িত্ব পালন করেন। বাংলাদেশের তেল-গ্যাস ও খনিজ সম্পদ রক্ষা আন্দোলনের জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেন ইসহাক কাজল। বাংলাদেশের তেল-গ্যাস-খনিজসম্পদ বিদেশী আগ্রাসনসহ তার লেখা ১২টি গ্রস্থ দেশ-বিদেশে পাঠকদের কাছে ব্যাপকভাবে সমাদৃত।
১২ই ফেব্রুয়ারি বুধবার বাদ জোহর ব্রিকলেইন মসজিদে (লন্ডন) 59 Brick Lane. Spitalfields, London E1 6QL জানাজার নামাজে অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা-সাংবাদিক, লেখক ইসহাক কাজল এর মৃত্যুতে শোক প্রকাশ

লিমন ইসলাম : জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের অন্যতম উপদেষ্টা ৭১ এর বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক, লেখক, বাংলা একাডেমির প্রবাসী লেখক পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক ও রাজনীতিবিদ মৌলভীবাজার জেলার কমলগঞ্জের ৮০- ৯০ দশকের দাপটে সাংবাদিক, বাংলাবাজার পত্রিকার বিশেষ প্রতিনিধি কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সফল দুইবারের সভাপতি ইসহাক কাজল এর মৃত্যুতে গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের সভাপতি যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য হৃদয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ফাউন্ডেশন ইন ইউকের সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর এবং জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা ওয়েলস আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক লিয়াকত আলী সহ প্রমুখ নেতৃবৃন্দ। শোক বাতায় যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ওয়েলস আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এবং হৃদয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ফাউন্ডেশন ইন ইউকের সভাপতি মোহাম্মদ মকিস মনসুর বলেন, আমার আত্তার আত্তীয় যার সাথে ছিলো আমার প্রাণের বন্ধন. যিনি আজীবন ছিলেন গণমানুষের কন্ঠস্বর সংগ্রামী সাংবাদিক ও প্রগতিশীল রাজনীতিক মৌলভীবাজার জেলার কৃতি সন্তান ইসহাক কাজল এর মৃত্যুতে আমাদের কমিউনিটির অপূরনীয় ক্ষতি হয়েছে বলে উল্লেখ করে বলেন, ষাটের দশক থেকে তিনি সাংবাদিকতার পাশাপাশি সক্রিয়ভাবে গনমানুষের কল্যানের রাজনীতিতে নিজেকে ব্যাপৃত রেখেছেন। বর্নাঢ্য রাজনৈতিক জীবনে তিনি সিলেট জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক, জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক, জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি,বাংলাদেশ ওয়ার্কাস পার্টির জেলা শাখার প্রতিষ্টাতা সম্পাদকের দায়িত্ব পালন করেন। বাংলাদেশের তেল-গ্যাস ও খনিজ সম্পদ রক্ষা আন্দোলনের জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেন ইসহাক কাজল। মহান আল্লাহ তায়ালা যেন উনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এই দোয়া করার জন্য সবার প্রতি বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন। এদিকে ইসহাক কাজলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ওয়েলস বাংলাদেশ কমিউনিটি ইন ইউকের পক্ষ থেকে এদিকে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের কাডিফের সভাপতি আলহাজ আসাদ মিয়া. সিনিয়র সহ সভাপতি জয়নাল উদ্দিন শিবুল. সহ সভাপতি আলহাজ লিলু মিয়া, সহ সভাপতি আব্দুল ওয়াহিদ বাবুল ও সাধারন সম্পাদক জহির আলী আক্তার. যুগ্ম সাধারন সম্পাদক ইকবাল আহমদ. ওয়েলস বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ ছালিক মিয়া ও সেক্রেটারী সৈয়দ মোহাম্মদ ইকবাল. ওয়েলস যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ ও সাধারন সম্পাদক মফিকুল ইসলাম. সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন. সহ সভাপতি রকিবুর রহমান ও যুগ্ম সাধারন সম্পাদক এবি রুনেল.বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম ইউকের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিউপোট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ শাফি কাদির ও নিউপোট যুবলীগের সাধারন সম্পাদক ফখরুল ইসলাম.যুগ্ম সাধারন সম্পাদক আনহার মিয়া ও যুগ্ম সাধারন সম্পাদক রুহুল আমিন. সাংগঠনিক সম্পাদক কবির আহমদ. সোয়ানসী যুবলীগের সভাপতি শামীমা আহমদ সাধারন সম্পাদক ফেরদৌস রহমান ও সাংগঠনিক সম্পাদক গোলাম কবির রুমেল. প্রজন্ম ৭১ এর সভাপতি বেলায়েত হোসেন খাঁন.বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম ইউকে নিউপোটের সভাপতি আব্দুর রুউফ তালুকদার ও সেক্রেটারী মোহাম্মদ সিতাব আলি. যুক্তরাজ্য যুবলীগ বৃষ্টল বাথ ও সাউথ ওয়েষ্ট শাখার সভাপতি সাবেক ছাত্রনেতা খায়রুল আলম লিংকন. সাধারন সম্পাদক বদরুল আলম লিটন ও সাংগঠনিক সম্পাদক এমদাদুর রহমান রাসেল. ওয়েলস কৃষকলীগের সভাপতি শেখ মোহাম্মদ আনোয়ার সিনিয়র সহ সভাপতি আসকর আলী ও সাধারন সম্পাদক আব্দুল মোত্তালিব. ওয়েলস স্রমিক লীগের সভাপতি নুরুল আলম চুনু ও সাধারন সম্পাদক এস এ খান লেনিন. ওয়েলস সেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ জুয়েল মিয়া. ওয়েলস তাতীলীগের সভাপতি জামাল আহমদ বকুল. সিনিয়র সহ সভাপতি আলমগীর আলম ও সাধারন সম্পাদক জহির আলী আক্তার. ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল মনসুর. সাধারন সম্পাদক শাহজাহান তালুকদার শাওন ও সাংগঠনিক সম্পাদক লিমন ইসলাম সহব সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য, সিলেট কালচারাল ও হ্যারিটেজ একাডেমি, জালালবাদ ফাউন্ডেশন ইউকে, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে সহ বিভিন্ন সংগঠন ও কমিউনিটি নেতৃবৃন্দ।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests