Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

বাংলাদেশ ভ্রমণে যাওয়া-আসার ক্ষেত্রে ১০ হাজার ডলার সঙ্গে রাখার শর্ত

অনলাইন ডেস্ক পঠিত: 33 বার

প্রকাশিত: February 12, 2020 | 4:32 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশ ভ্রমণে যাওয়া-আসার ক্ষেত্রে নিজের সঙ্গে ১০ হাজার ডলার রাখা যাবে । তবে নির্দিষ্ট ফরম (এফএমজে) পূরণের পর সেই অনুমতি পাবেন যাত্রীরা। এর জন্য মোট তিনটি ফরম পূরণের প্রয়োজন হবে। বাংলাদেশ ব্যাংকে মূল কপি, শুল্ক (কাস্টমস) কর্তৃপক্ষের কাছে দ্বিতীয় কপি এবং যাত্রীর কাছে রাখতে হবে তৃতীয় কপিটি। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে গতকাল মঙ্গলবার প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।

বাংলাদেশ ব্যাংকের গত ৩ ফেব্রুয়ারি জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী, পাসপোর্টে এনডোর্সমেন্ট ছাড়াই একজন বাংলাদেশি নিজের সঙ্গে ১০ হাজার ডলার নিয়ে যেতে পারবেন। একইভাবে বিদেশিরাও নিজের সঙ্গে একই পরিমাণ অর্থ নিয়ে যেতে পারবেন। তবে অধিক স্বচ্ছতার জন্য ফরম পূরণের নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক।

এর আগে ঘোষণা ছাড়া সর্বোচ্চ ৫ হাজার ডলার নিয়ে আসা-যাওয়ার সুযোগ ছিল। ৩ ফেব্রুয়ারি বৈদেশিক লেনদেন নীতিমালা সংশোধন করে এ সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

ট্যাগ:
Situs Streaming JAV