Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এসোসিয়েশন অব আমেরিকার নতুন কমিটি: সভাপতি মেহের সাধারণ সম্পাদক লিটু

অনলাইন ডেস্ক পঠিত: 134 বার

প্রকাশিত: February 13, 2020 | 12:24 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এসোসিয়েশন অব আমেরিকার ২০২০-২০২১ বর্ষের কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।  কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মেহের কবীর, ২১ ব্যাচ বাংলা বিভাগ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লিটু আনাম, ৩৩ তম ব্যাচ, দর্শন বিভাগ।

গত ২৭ ডিসেম্বর এসোসিয়েশনের সাবেক কমিটির সকল সদস্য এবং উপদেষ্টা পরিষদের টেলি কনফারেন্স মিটিং-এ সকলের সম্মতিক্রমে মেহের কবীরকে নতুন বর্ষ ২০২০-২০২১ এর জন্য সভাপতি এবং লিটু আনামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

পরবর্তীতে নতুন সভাপতি, সাধারন সম্পাদক এবং উপদেষ্টা কমিটির সকল সদস্যদের পরামর্শের ভিত্তিতে গত ২৫ জানুয়ারী ৩০ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি এবং ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

২০২০-২০২১ কার্যকরী কমিটিতে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন হুমায়ুন কবির ১২ ব্যাচ রসায়ন বিভাগ, হাবিব রহমান ১৩ ব্যাচ সরকার ও রাজনীতি, মেঘনা পল  ১৪ ব্যাচ পরিসংখ্যান, সামিত মন্ডল ১৯ ব্যাচ পদার্থ বিজ্ঞান, মোহাম্মদ রহমান পলিন ২০ ব্যাচ ভূগোল ও শামীমারা বেগম ২৩ ব্যাচ ইংলিশ বিভাগ।  যুগ্ন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন আশিষ ঘোষ ৩১ ব্যাচ সি.এস.ই এবং অরুপ কুমার ভৌমিক ২৯ ব্যাচ বাংলা বিভাগ।  সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন দুররে মাকনুন নবনী ৩১ ব্যাচ প্রাণী বিজ্ঞান, সহ সাংগঠনিক সম্পাদক তানজিয়া শারমিন ৩৪ ব্যাচ ইংলিশ বিভাগ। কোষাধ্যক্ষ প্রশান্ত মল্লিক অয়ন ৩৬ ব্যাচ দর্শন বিভাগ এবং সহ কোষাধ্যক্ষ কানিজ সুলতানা কেকা ৩৬ ব্যাচ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, নির্বাচিত হন।  সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার কবির ৩৪ ব্যাচ ইংলিশ এবং সহ সাংস্কৃতিক সম্পাদক রাবেয়া ভুইয়া  ৩৮ ব্যাচ বাংলা বিভাগ।  প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আল হামারা শিমু  ২৬ ব্যাচ নৃবিজ্ঞান এবং সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক জান্নাত আরা সনি ৩৫ ব্যাচ প্রত্নতত্ব নির্বাচিত হন।

কার্যকরী সদস্য নির্বাচিত হন মারীস্টেলা আহমেদ শ্যামলী ১২ ইংলিশ, সুজিত পল ১২ পরিসংখ্যান,  অর্ঘ্য শারথী সিকদার ২০ অর্থনীতি, মোহাম্মদ নাছিরুল্লাহ ২৩ ইংলিশ, মানষী হাজরা ২৩ ভূগোল, তামান্না শবনম পাপড়ি ২৯ পদার্থ বিজ্ঞান, আবু ফিরোজ ২৯ উদ্ভিদ বিজ্ঞান, হারুন ইবনে রশিদ পাপ্পু ৩২ অর্থনীতি, সিব্বির আহমেদ উৎপল ৩২ প্রত্নতত্ব, মোস্তাফিজুর রহমান লিটন ৩৩ ইতিহাস, তালুকদার মোহাম্মদ শামসুদ্দোহা ডন ৩৫ সরকার ও রাজনীতি এবং  আজিম উদ্দিন ৩৯ বাংলা বিভাগ।

উপদেস্টা পরিষদের সদস্য মনোনীত হন একরামুল করিম ১ম ব্যাচ পরিসংখ্যান, সিরাজ উদ্দিন, ১ম ব্যাচ অর্থনীতি, মোহাম্মদ মনিরুজ্জামান, ৯ম ব্যাচ ভূগোল, আশুতোষ সাহা ৯ম ব্যাচ পদার্থ বিজ্ঞান, মোহাম্মদ কবির কিরন ১০ম ব্যাচ পদার্থ বিজ্ঞান, আকতার আহমেদ রাশা ১০ম ব্যাচ ইংলিশ, শিবাজী সাহা ১০ম ব্যাচ পদার্থ বিজ্ঞান, খালেদ মনির জোসেফ ১০ম ব্যাচ ভূগোল, নাহিদ সুলতানা কলি ১০ম ব্যাচ বাংলা, সাদেক আর চৌধুরী ১০ ব্যাচ পরিসংখ্যান, মিল্টন জকি ১০ম ব্যাচ সরকার ও রাজনীতি, সাব্বির আহমেদ ১০ম ব্যাচ পদার্থ বিজ্ঞান, জামিল আতাহার ১১ ব্যাচ রসায়ন, আহসীন হাবিব জুয়েল ১১ ব্যাচ অর্থনীতি এবং ফারজানা নাসরিন সাথি ১২ ব্যাচ ইংলিশ বিভাগ।

বিগত কমিটির সভাপতি মারীস্টেলা আহমেদ শ্যামলী বলেন খুব শীঘ্রই এক জাকজমক পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নব নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ও শপথ পাঠ করানো হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV