Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র ট্রাস্টি বোর্ডের সংবাদ সম্মেলন পন্ড : গঠনতন্ত্র লঙ্ঘন করে ব্যাঙ্কের ১ লাখ ২০ হাজার ডলার উত্তোলনের অভিযোগ! (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 58 বার

প্রকাশিত: February 13, 2020 | 3:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র ট্রাস্টি বোর্ডের ডাকা সংবাদ সম্মেলন পন্ড হয়ে গেছে। গত ১২ ফেব্রুয়ারী সন্ধ্যে ৮টায় ট্রাস্টি বোর্ড ব্রুকলীনে ৬১ চার্চ এভিনিউর কোম্পানীগঞ্জ ভবনে সংবাদ সম্মেলন আহ্বান করলেও এর আগেই কে বা কারা ভবন গেইটে তালা ঝুলিয়ে দেয়ায় কেউ ভেতরে ঢুকতে পারেন নি। ট্রাস্টি বোর্ডের সদস্যরা এসময় অপেক্ষমান সাংবাদিকদের সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘন করে ব্যাঙ্কের ১ লাখ ২০ হাজার ডলার উত্তোলন সহ বিভিন্ন অনিয়মের কথা জানান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আবুল কালাম, বোর্ড মেম্বার আবু নাসের ও মোহাম্মদ জয়নাল, প্রধান নির্বাচন কমিশনার আশীষ রঞ্জন ভৌমিক, বিদায়ী সভাপতি আবদুল মালেক, সাবেক সভাপতি মমিনুল হক, বৃহত্তর নোয়াখালী সমিতির সাবেক সভাপতি সালামত উল্লাহ প্রমুখ।

ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আবুল কালাম জানান, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র বিরাজমান অবস্থা সাংবাদিকদের অবহিত করার জন্য ১২ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যে ৮টায় ট্রাস্টি বোর্ড সংবাদ সম্মেলন আহ্বান করে। কিন্তু তার আগেই বিদায়ী সেক্রেটারি মোশাররফ হোসাইন সবুজের লোকজন কোম্পানীগঞ্জ ভবনের গেইটে তালা ঝুলিয়ে দেয়।

তিনি এ ঘটনার তিব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এটি সম্পুর্ণ অনৈতিক ও গঠনতন্ত্র বিরোধী।
বিদায়ী সভাপতি আবদুল মালেক জানান, গঠনতন্ত্র মোতাবেক কার্যকরী কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি কার্যকরি কমিটির বিলুপ্ত ঘোষনা করেন এবং ট্রাস্টি বোর্ডকে ক্ষমতা হস্তান্তর করেন। আবদুল মালেক জানান, গত কয়েকমাস ধরে কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের দ্বিতীয় বাড়ী ক্রয় নিয়ে জটিলতা সৃষ্টি হয়। পরবর্তীতে নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন সাধারণ সভায় নির্বাচনী তফসীল ঘোষণা করে এবং মনোনয়ন পত্রও বিক্রি করে। কিন্তু নিউইয়র্কের বাইরে অবস্থানরত ভোটারের ব্যালট মেইল করার ব্যাপারে জঠিলতা সৃষ্টি হয় এবং নানাবিধ কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

তিনি বলেন, গঠনতন্ত্রের ১৭ ধারার ১ অনুচ্ছেদ মোতাবেক কার্যকরী কমিটি ৩ বছরের জন্য নির্বাচিত হবে এবং নির্বাচনী বছরের ৩১ শে ডিসেম্বরের মধ্যে এ কমিটির মেয়াদ শেষ হবে এবং নব নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবে। গঠনতন্ত্রের ১৭ ধারার ২ অনুচ্ছেদ ও ৩ অনুচ্ছেদ মোতাবেক কোন কারণে ৩১ শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে ট্রাস্টি বোর্ডের নিকট ক্ষমতা অর্পিত হবে এবং আগের কমিটি বিলুপ্ত হবে। গঠনতন্ত্রের ৩২ ধারার ১ অনুচ্ছেদ মোতাবেক ট্রাস্টি বোর্ড কার্যকরী কমিটির অন্তরবর্তিকালীন দায়িত্ব পালন করবে।

ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আবুল কালাম ও বোর্ড মেম্বার আবু নাসের জানান, ট্রাস্টি বোর্ড গত ৩০ শে জানুয়ারী কার্যকরী কমিটিকে গঠনতন্ত্রের ১৭ ধারার ১, ২, ৩, ও ৪ মোতাবেক এবং ৩২ ধারার ২, ৪ এবং ৬ এর (গ) মোতাবেক এবং ২৫ ধারার ৪ ও ৫ মোতাবেক ট্রাস্টি বোর্ডকে ক্ষমতা হস্থান্তরের জন্য চিঠি প্রদান করে। সেই মোতাবেক কার্যকরী কমিটির সভাপতি আব্দুল মালেক ট্রাস্টি বোর্ডের চেয়াম্যান বরাবর ৮ ফেব্রুয়ারী সন্ধা ৭টায় সমিতির কার্যালয়ে বৈঠকের সিদ্ধান্ত লিখিত আকারে জানান। ৮ ফেব্রুয়ারী বৈঠকে ব্যাপক আলোচনা-পর্যালোচনা শেষে সভাপতি লিখিত আকারে গঠনতন্ত্র মোতাবেক ট্রাস্টি বোর্ডকে ক্ষমতা হস্তান্তর করেন এবং মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কার্যকরি কমিটির বিলুপ্ত ঘোষনা করেন।

তারা বলেন, সংগঠনের গঠনতন্ত্রের ৩২ ধারার ৬ অনুচ্ছেদ মোতাবেক ট্রাস্টি বোর্ড কার্যনিবাহীর ক্ষমতা ও দায়িত্ব প্রাপ্ত হয়েছে। ট্রাস্টি বোর্ড ৩২ ধারার ৬ অনুচ্ছেদের (গ) মোতাবেক ৯০ দিন ও প্রয়োজনে আরো ৩০ দিনের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত কমিটির নিকট ক্ষমতা হস্তান্তর করবে। নির্বাচন সংক্রান্ত কোন জটিলতা দেখা দিলে গঠনতন্ত্রের ৩২ ধারার ৪ অনুচ্ছেদ মোতাবেক ট্রাস্টি বোর্ড সমাধান দেওয়ার ক্ষমতা রাখে। তারা বলেন, ট্রাস্টি বোর্ড গঠনতন্ত্র মোতাবেক অন্তরবর্তিকালীন দায়িত্ব পালন করেছে। ট্রাস্টি বোর্ডের মেয়াদপূর্ণ না হওয়া পযর্ন্ত ট্রাস্টি বোর্ডকে বাতিল করার কোন বিষয় গঠনতন্ত্রে ধারা উপধারা নেই। নির্বাচনের পর পরবতী বছরের জুন মাস পযর্ন্ত ট্রাস্টি বোর্ড তার দায়িত্ব পালন করবে।

ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আবুল কালাম জানান, গঠনতন্ত্র মোতাবেক ট্রাস্টি বোর্ডকে ক্ষমতা হস্থান্তর এবং মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কার্যকরি কমিটির বিলুপ্ত করা হয়েছে। আবুল কালাম জানান, গত ১০ই ফেব্রুয়ারী সকাল ৯ টায় বিদায়ী সভাপতি আবদুল মালেক সমিতির একাউন্ট থেকে তাদের নাম প্রত্যাহার ও ট্রাস্টি বোর্ডের ৩ জনের নাম অন্তর্ভূক্ত করেন। ওই সময় একাউন্টের কার্যক্রম শেষ করে ব্যালেন্স জানতে চাইলে ম্যানেজার তাদেরকে সকাল ৯টা ৬ মিনিটে জানান, সাধারণ সম্পাদক মোশারেক হোসেন ও কোষাধ্যক্ষ কামরুল ইসলাম ব্যাঙ্কের অন্য ব্রাঞ্চ থেকে ১ লাখ ২০ হাজার ডলার সার্টিফাইড চেকের মাধ্যমে উত্তোলন করেছেন। যা কার্যকরী কমিটির সভাপতি এবং বাকি সদস্যরা জানতেন না। এই ব্যাপারে কোন ধরনের অনুমোদনও ছিল না, যা গঠনন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি এব্যাপারে গঠনতন্ত্র মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আবুল কালাম ও বোর্ড মেম্বার আবু নাসের গঠনতন্ত্রের আলোকে ঐক্যের ভিত্তিতে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কোম্পানীঞ্জ এসোসিয়েশনের ধারাবাহিকতা রক্ষাকল্পে কার্যক্রম পরিচালনায় সংগঠনের সকল সদস্য সহ কোম্পানীগঞ্জবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV