নিউইয়র্কে ব্রঙ্কস সাবওয়েতে সন্ত্রাসী হামলার শিকার বাংলাদেশী রাবেয়া
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে সাবওয়েতে রাবেয়া বেগম (২৩) নামে এক বাংলাদেশী নারী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। হারলেমের একটি ডানকিন ডোনাটে কাজ শেষে বাসায় ফেরার পথে বুধবার রাত ৯ টা ৪৫ মিনিটে ৬ নাম্বার ট্রেনে মট হ্যাভেন সেকশানে তার ওপর আক্রমণ করে এক দুর্বৃত্ত। তাকে লাথি মেরে এবং তার কপাল ও হাতে এলোপাতারি ছুরিকাঘাত করে মারাত্মক জখম করে ওই দুর্বৃত্ত। এসময় তার আত্মচিৎকারেও কেউ এগিয়ে আসেনি। ১৩৮ স্ট্রিট ব্রুক এভিনিউ স্টেশনে এসে সন্দেহভাজন দুর্বৃত্তটি পালিয়ে যায়। পরে পুলিশ এসে তাকে স্থানীয় লিংকন হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে রাবেয়া বেগম সেন্ট লরেন্সে নিজ বাসায় অবস্থান করছেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
রাবেয়া বেগম জানান, তিনি আগে কখনও হামলাকারী ওই লোকটিকে দেখেননি। হামলার কারণও তিনি জানেন না বলে জানান।
জানা যায়, অবিবাহিত রাবেয়া বেগম ৬ মাস আগে অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে আসেন। তিনি ব্রঙ্কসের সেন্ট লরেন্স এলাকায় তার এক ভাই সহ বাবা-মা’র সাথে বসবাস করছেন। তাদের দেশের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার নিমাইদল গ্রামে।
এদিকে, হামলার সংবাদ পেয়ে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার ও বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল সহ বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ ভিকটিমের বাসায় ছুটে যান। মোহাম্মদ এন মজুমদার ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, এ হামলার প্রতিবাদে শনিবার একটি র্যালির আহ্বান করেও পরে ভিকটিমের পরিবারের অনুরোধে তা বাতিল করা হয়।

এদিকে, এ ঘটনাসহ এর আগের আরো কয়েকটি ঘটনায় ব্রঙ্কসে বাংলাদেশী কমিউনিটিতে ভীতির সঞ্চার হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশ খুঁজছে। এ বিষয়ে তদন্ত চলছে। বৃহস্পতিবার এনওয়াইপিডি ক্রাইম স্টপার্স সন্দেহভাজন ব্যক্তির একটি ভিডিও প্রকাশ করে যাতে সম্ভবত সন্দেহভাজন ব্যক্তি কালো রঙের পোশাক এবং হালকা রঙের টুপি পরেছিলেন। এ বিষয়ে কোন তথ্য পেলে এনওয়াইপিডি ক্রাইম স্টপার্সকে ১-৮০০-৫৭৭ বা তাদের ওয়েবসাইট www.nypdcrimestoppers.com এর মাধ্যমে কল করতে অনুরোধ করা হয়েছে।
এদিকে, এ ঘটনাসহ এর আগের আরো কয়েকটি ঘটনায় ব্রঙ্কসে বাংলাদেশী কমিউনিটিতে ভীতির সঞ্চার হয়েছে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests