Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

ভালোবাসা দিবস ও বসন্ত রঙে রঙীন আটলান্টিক সিটি

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: February 16, 2020 | 2:14 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : গত ১৫ ফেব্রুয়ারি শনিবার ভালোবাসা দিবস ও বসন্তের রঙে রংগীন হয়ে উঠেছিল আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশীদের মনপ্রাণ। সুদূর বাংলাদেশের বসন্ত সমীরন হাজার হাজার মাইল পেরিয়ে দোলা দিয়ে গেছে প্রবাসীদের মনে-প্রাণে। এমন দিনে তারা প্রাণ খুলে গেয়ে উঠেছিল- “বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে……”।

অনুষ্ঠানে রমনীরা খোঁপায় ফুল গুঁজে বাসনতী ও লাল রংয়ের শাড়িতে খুঁজে নেয় চিরায়ত বাংগালিয়ানা। অনুষ্ঠানে ভালোবাসার কথামালার অংশ নেন রেজাউল ইসলাম খালিদ, কানচন বল, সুব্রত চৌধুরী, ফারুক তালুকদার, শামীমা বেগম, শহীদ, রওশনউদদীন, মো: সুমন চৌধুরী, সুমন মজুমদার, কাজী লিটন, লাকী চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সনচালনায় ছিলেন শেখ শওকত শিমুল।

আমেরিকা বাংলাদেশ কালচার এর উদ্যোগে ‘বসন্ত বরন ও ভালোবাসা দিবস’ উদযাপন উপলক্ষে আটলান্টিক সিটির একটি ভেনুতে প্রবাসী বাংলাদেশীরা আয়োজন করেছিল প্রাণের এই আয়োজনের। অনুষ্ঠানে প্রবাসী বাচিক শিল্পী ও সংগীত শিল্পীদের সুললিত কন্ঠে বসন্ত বন্দনা ও ভালোবাসার কবিতা,গান অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীদেরকে মাতিয়ে রাখে।

অনুষ্ঠানে প্রবাসীদেরকে ভালোবাসার ছড়া পাঠ ও কবিতা আবৃওিতে ভালোবাসার মোহময় জগতে আবিষ্ট করে রাখেন বাচিক শিল্পী সুব্রত চৌধুরী। কাজী লিটনও অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীদেরকে সংগীতের সুরের মূর্ছনায় মোহময় আবেশে আচ্ছন্ন করে রাখেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শীলা আজিজ।

অনুষ্ঠানে শিল্পীর কণ্ঠে যখন ‘আহা আজি এ বসন্তে’ বা ‘ভালোবাসি ভালোবাসি’ সংগীত পরিবেশিত হয় তখন অনুষ্ঠানস্থল জুড়ে ভালো লাগার রেনু ছড়িয়ে পড়ে। আর তা গায়ে মেখে প্রবাসীরা মেতে ওঠে আনন্দ উচ্ছ্বাসে। সংগীত অনুষ্ঠান শেষে প্রবাসী বাংলাদেশীরা ভালোবাসার নৈশভোজে অংশ নেয়।

তীব্র শীত উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী মনোজ্ঞ এই অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা গতানুগতিক অনুষ্ঠানের ভিড়ে ভিন্নধর্মী এই অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের প্রানখোলা অভিনন্দন জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV