বাংলাদেশ’র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পদত্যাগী প্রসিকিউটর ব্যারিস্টার সুমন : মানুষ পদ ছেড়ে যেতে চায় না
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশ’র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পদত্যাগী প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, নিজের পদত্যাগ প্রসঙ্গে সোমবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লাখ টাকা বেতন পেতাম, পদত্যাগ করায় ড্রাইভার চলে গেছে। বাংলাদেশ’র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে গত বৃহস্পতিবার পদত্যাগ করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। নিজের পদত্যাগ প্রসঙ্গে সোমবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সদ্যবিদায়ী এই প্রসিকিউটর।
ব্যারিস্টার সুমন বলেন, ‘মানুষ পদ ছেড়ে যেতে চায় না। আমি সামাজিক কাজে বেশি সময় দেওয়ার কারণে পদত্যাগ করেছি।’ পদত্যাগ করায় কোনো সমস্যায় পড়েছেন কি না, জানতে চাইলে সুমন বলেন, ‘আগে তো প্রসিকিউটর হিসেবে প্রায় ১ লাখ টাকা বেতন পেতাম। এখন আমি বেতন পাবো না। আরেকটা ব্যাপার হচ্ছে, আগে আমাকে একটা গানম্যান দেওয়া হতো। এখন পুলিশ আমার সাথে থাকবে না। এখানে একটা প্রভাব আছে যে, আমি রিজাইন করার দুইদিন পরেই দেখলাম, আমার ড্রাইভার সাহেব উনিও আমাকে বললেন যে, আমি…। যদিও উনি কারণ দেখিয়েছেন যে, উনার পারিবারিক সমস্যা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে, গানম্যান থাকা অবস্থায় ড্রাইভার সাহেব যে সুবিধা পেতেন গাড়ি চালানোতে, এখন মনে হয় উনি ওই সুবিধা পাবেন না। তো এটাও একটা কারণ হতে পারে উনার চলে যাওয়ার।’
গত ১৩ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করেন সুমন। বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবামূলক কাজে নিবিড়ভাবে জড়িত হয়ে যাওয়া পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেন। প্রসিকিউটর পদ থেকে অব্যাহতি চেয়ে চিফ প্রসিকিউটরের কাছে পদত্যাগপত্র জমা দেন সুমন। সেখানে লেখেন,
‘২০১২ সালের ১৩ নভেম্বর আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে যোগদান করি। যোগদানের পর থেকে বিভিন্ন মামলা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পরিচালনা করেছি। ইদানিং বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবামূলক কাজে নিবিড়ভাবে জড়িত হয়ে যাওয়ার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে সময় দিতে পারছি না। এমতাবস্থায় সরকারি কোষাগার থেকে বেতন নেওয়াকে আমি অনৈতিক বলে মনে করি। এ কারণে আমি বর্তমান পদ থেকে অব্যাহতি প্রার্থনা করছি।’ dainikamadershomoy
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests