ইন্টারনেট যৌন কেলেঙ্কারি:অবশেষে পদত্যাগ করলেন মার্কিন কংগ্রেসম্যান ওয়েইনার
ইউএসএনিউজ ডেস্ক: ইন্টারনেট যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া মার্কিন কংগ্রেসম্যান অ্যান্টনি ওয়েইনার গতকাল বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। গত ২৮ মে তিনি ইন্টারনেটে সিয়াটলের এক নারীর কাছে অশোভন ছবি পাঠান বলে অভিযোগ ওঠে। এ নিয়ে কয়েক সপ্তাহ ধরে আলোচনার ঝড় ওঠে।এ ঘটনার পর ডেমোক্রেটিক পার্টির নেতা ন্যান্সি পেলোসি কংগ্রেসম্যান ওয়েইনারকে (৪৬) পদত্যাগের জন্য প্রকাশ্যে জোরালো আহ্বান জানান। পেলোসি তাঁকে চিকিৎসকের সহায়তা নিতেও বলেন।এক সপ্তাহেরও বেশি সময় ধরে ওয়েইনার অভিযোগ অস্বীকার করে আসছিলেন। তিনি বলেন, তিনি সিয়াটলের কোনো নারীর কাছে কোনো ছবি পাঠাননি। তিনি দাবি করেন, তাঁর টুইটারের অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। কিন্তু গত ৬ জুন ওয়েইনার স্বীকার করেন, তিনি মিথ্যাচার করেছেন। তিনি আরও ছয় নারীর সঙ্গে এ ধরনের ছবি আদান-প্রদান করেছেন। তবে সে সময় ওয়েইনার দোষ স্বীকার করলেও পদত্যাগে অস্বীকৃতি জানান এবং কংগ্রেস থেকে ছুটি নিয়ে তাঁর শারীরিক অবস্থার মূল্যায়ন ও চিকিৎসার জন্য পরিকল্পনা নেন।ওয়েইনার বিয়ে করেছেন এক বছরও হয়নি। তাঁর স্ত্রী হুমা আবেদীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের অন্যতম সহযোগী। গত বছরের জুলাই মাসে তাঁদের বিয়ের অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন উপস্থিত ছিলেন। রয়টার্স, এএফপি।প্রথমআলো
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030