Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

কমিউনিটির ঘটনাপ্রবাহ নিয়ে লেখা বই ‘কানাডা আমেরিকায় কমিউনিটি ভাবনা’ বইয়ের প্রকাশনা উৎসব টরন্টোয়

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: February 20, 2020 | 11:26 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রবাসে ঘটা বাংলাদেশি কমিউনিটির বিবর্তনের কোনো ইতিহাস লেখা হয় না, কিন্তু কমিউনিটির ঘটনাপ্রবাহ নিয়ে লেখা বইও সময়ের সাক্ষী হিসেবে ইতিহাস হয়ে ওঠতে পারে। ফায়েজুল হক দুলার  “কানাডা আমেরিকায় কমিউনিটি ভাবনা ‘বইটি তেমনি একটি দলিল হিসেবে বিবেচিত হবে। 

গত রবিবার টরন্টোর বাংলাদেশ সেন্টার মিলনায়তনে ‘কানাডা-আমেরিকায় কমিউনিটি ভাবনা’ বইয়ের প্রকাশনা উৎসবে বক্তারা এই মত প্রকাশ করেন। প্রবীণ কমিউনিটি নেতা নুরুল ইসলামের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানের উদ্বোধন করেন বিসিএস এর প্রতিষ্ঠাতা মোশতাক আহমেদ। 
সৈয়দা মার্জিয়া আফরোজ মৌ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী, স্কারবরো সাউথওয়েস্ট এমপি ডলি বেগম,লেখক ও শিক্ষক ড. তাজ হাশমী যথাক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রবাসী কণ্ঠের সম্পাদক খুরশীদ আলম, নতুনদেশ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর, সাংবাদিক সুমন রহমান, কবি দেলোয়ার এলাহী, রিনা সেনগুপ্ত, রেজা অনিরুদ্ধ, বাকসুর সাবেক ভিপি ফায়েজুল করীম, সুহেল ইবনে ইসহাক, প্রফেসর আতাউর রহমান, সমাজ কর্মী মাহমুদা নাসরিন, হোসনে আরা জামি, সাহাব উদ্দিন, আখলাখ হোসেন এ প্রজন্মের অস্টম গ্রেড স্টুডেন্ট আনিকা আলম, হাইস্কুল স্টুডেন্ট সারা উদ্দিন প্রমূখ। লেখক ফায়েজুল হক দুলা উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। 

এমপি ডলি বেগম লেখক ফায়েজুল হক দুলার হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন। 

আলোচকরা বইটির বিভিন্ন দিক তুলে ধরে লেখকের সত্যনিষ্ঠতার প্রশংসা করেন। তারা বলেন, লেখক কেবল কানাডা আমেরিকার বাংলাদেশ কমিউনিটির একটি সময়কেই তুলে ধরেননি, নিজের মতামত দিয়ে দিকনির্দেশনাও দিয়েছেন। এখানেই বইটি পাঠকের জন্য অপরিহার্য হয়ে ওঠেছে। তারা বইটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV