Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

জমে উঠেছে কানেকটিকাটে বাংলাদেশি এসোসিয়েশনের নির্বাচনী তৎপরতা:দু’প্যানেলের হাড্ডাহাড্ডি লড়াই

অনলাইন ডেস্ক পঠিত: 141 বার

প্রকাশিত: June 19, 2011 | 1:07 AM

বাংলা প্রেস: নানা অজুহাত আর সকল প্রকার ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে। আগামী ২৬ জুন প্রথমবারের মত বাক-এর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।নির্বাচনী তফসিল ঘোষনার সাথে সাথেই জমে উঠেছে দু�টি প্যানেলের নির্বাচনী তৎপরতা। আগামী ২৬ জুন আসন্ন নির্বাচনকে সামনে রেখে দুটি প্যানেলের মধ্যে চলছে নির্বাচনী লড়াইয়ের ব্যাপক প্রস্তুতি। বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট গঠনের ৭ বছরেও যারা অনেকের সাথে কোন কথাই বলেনি তারা এখন খুঁজে বেড়াচ্ছে নতুন নতুন ভোটারদের। ফোনালাপের পাশাপাশি অনেকেই ছুটছে ভোটারদের বাড়িতে। উদ্দেশ্য একটাই ”আমাকে পছন্দ হলে আমার প্যানেলে ভোট দিন”। আমাদেরকে জয়যুক্ত করে প্রবাসী বাংলাদেশিদের সেবা করার সুযোগ দিন। দীর্ঘদিন পর হলেও বাক-এর নির্বাচনের কথা জানতে পেরে কানেকটিকাটের প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা দেখা দিয়েছে। কারন একটি কুচক্রী মহল বাক-এর অভ্যন্তরে ঢুকে দীর্ঘদিন ধরে নানা প্রকার ষড়যন্ত্র চালিয়ে আসছিল। এমনকি বিগত বছরগুলিতে তারা নিজেদের মনগড়া কমিটি গঠন করে ক্ষমতাকে কুক্ষিগত করতে চেয়েছিল। গত দু�সপ্তাহ আগেও তারা এই নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে রাতের অন্ধকারে ড্রয়িংরুমে বসে নিজেদের মধ্যে পদ ভাগাভাগির চেষ্টা চালায়। তাদের ষড়যন্ত্রের খবর জানতে পেরে কতিপয় প্রতিবাদী যুবক সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে নতুন মুখের সমন্বয়ে একটি প্যানেল তৈরির কাজে এগিয়ে আসে। শেষে উক্ত কুচক্রী মহল তথা নোংরা মানসিকতার লোকজনদেরকেও নির্বাচনে যেতে বাধ্য করেন। উল্লেখ্য,উক্ত কুচক্রী মহলটি পরবর্তীতে প্যানেল তৈরি করতে বাধ্য হয়। তাদের হীনমন্যতার নত হয়েছেন পুর্বে গঠিত দু�টি প্যানেলের শওকত-আজিম ও রিফাত-ময়নুলের মত সংগঠন প্রিয় বলিষ্ঠ লোকজন লোকজন। শুধু তাই নয় বর্তমান সভাপতি তামিম আহমেদও ছিটকে পড়েছেন দু�টি প্যানেল থেকে। দু’টি প্যানেলের প্রচারনা চলছে খুব জোড়েসোড়ে। নির্বাচনের আর মাত্র ৯ দিন বাকি। ইতোমধ্যে গত শুক্রবার মসজিদে মসজিদে ঘুরে বেড়িয়েছেন অনেকেই। বাক-এর পুরাতন কর্মিরা অতীতের ভুল-ক্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছেন ভোটারদের কাছে। স্ব স্ব পরিষদের কর্মি ও সমর্থকরা বিভিন্ন শহরে নির্বাচনী সভা,পরিচিতি সভার আয়োজন করেছে। এ ধরনের চলবে আগামী ২৫ জুন পর্যন্ত। এদিকে দু’টি প্যানেলেই ভোটার তালিকাসহ নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য,গত সাত বছর আগে কানেকটিকাটে বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশন (বাক) গঠন করা হয়। বাক-গঠনের পর এটাই প্রথম ব্যালট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত কয়েক বছর ধরে নির্বাচনের প্রাক্কালে সমঝোতা করে নামকা ওয়াস্তে কমিটি করা হয়েছিল। যা ছিল বিতর্কিত এবং নিন্দনীয়। এছাড়াও কমিটির কার্য্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে ছিল নানা অন্তর্দন্দ্ব। প্রথম সিলেকশন কমিটি থেকে সভাপতি তামীম আহমেদ ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করেছিলেন। চরম কোন্দলের ফলে কয়েক বছর পর ব্যক্তিগত কারন দেখিয়ে প্রথম কমিটি থেকে সা.সম্পাদক মোখলেস মুন্তাসির ও কোষাধ্যক্ষ হারুন-আল রশিদ পদত্যাগ করেন। পরবর্তীতে যারা মনোনীত হয়ে কমিটিতে এসেছিলেন তারা ছিলেন সংগঠন পরিচালনার ক্ষেত্রে একেবারেই অদক্ষ এবং অথর্ব। নাম ফোটানোর জন্য অর্থ ব্যয় করে অশিক্ষিত,মুর্খ্যরাও বাক-এর কমিটিতে ঢোকার সুযোগ পেয়েছিল। ফলে কানেকটিকাটের সাধারন মানুষ বাক-এর নাম শুনলেই বিরুপ মন্তব্য করত। শুধু তাই নয়, তাদের কার্য্যক্রমে সাধারন মানুষ বিভিন্ন সময়ে অসন্তোষ প্রকাশ করে থাকেন। বাক-এর নির্বাচনের তারিখ ঘোষনার পর থেকে অনেকেরই মনে স্বস্তি ফিরে এসেছে। যারা এতদিন এই সংগঠনটিকে ভাঙ্গার প্রচেষ্টা চালিয়েছেন তারা এখন লাজ-লজ্জাকে বিসর্জন দিয়ে পৃথক পৃথক প্যানেলের জন্য কাজ করছেন। তবে এখনও অনেকেই রয়েছেন পর্দার আড়ালে। সেই পর্দা সরিয়ে আসতে সংকোচ বোধ করছেন।

প্যানেল পরিচিতি: 

আজম-হালিম পরিষদে যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন:  

সভাপতি: মীর আজম,সা.সম্পাদক: হালিম আকবর,সহ-সভাপতি: শাদ চৌধুরী বাবু,কোষাধ্যক্ষ: মোহা: শাহীন,সাংস্কৃতিক সম্পাদিকা: রেখা রোজারিও,সাদস্যিক সম্পাদক: সাবেদ সাথী,নারী বিষয়ক সম্পাদিকা: জয়া গোমেজ,ক্রীড়া সম্পাদক: জাহেদ চৌধুরী লিটন, প্রচার ও গণসংযোগ সম্পাদক: নাসিমুল করিম বাবু,সহ-সা.সম্পাদক: লিটন গ্রেগরি,সহ-সাংস্কৃতিক সম্পাদক: মোল্লা বাহাউদ্দিন পিয়াল,  যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক: হারুন আহমেদ এবং নির্বাহী সদস্য পদে যথাক্রমে-মীর সাব্বির আহমেদ,সাইয়েদ সাহাজ ইসলাম ও মোবারক নওশাদ।  

আশফাক-কামাল পরিষদে যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন: 

সভাপতি: আশফাকুল তরফদার আশফাক, সা.সম্পাদক: মশিউর রহমান কামাল, সহ-সভাপতি: আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ: নজরুল আহমেদ সাদিক, সাংস্কৃতিক সম্পাদক: সাব্বির আহমেদ রনি, সাদস্যিক সম্পাদক: ডেভিড স্বপন রোজারিও,নারী বিষয়ক সম্পাদিকা: তামান্না রেজা, ক্রীড়া সম্পাদক: আব্দুল  মুমিত মামুন, প্রচার ও গণসংযোগ সম্পাদক: সাঈদ চৌধুরী সুমন, সহ-সা.সম্পাদক: মোহা: রহমান তুহিন,সহ-সাংস্কৃতিক সম্পাদক: হুমায়ুন চৌধুরী, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক: হাবিবুর রহমান হাবিব এবং নির্বাহী সদস্য পদে যথাক্রমে-আব্দুল মান্নান চৌধুরী, রহিমা চৌধুরী ও নুরুল আলম নুরু।  

 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV