Saturday, 24 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে হৃদয়ে বাংলাদেশ’র আয়োজনে একুশ উদযাপন, প্রথম প্রহরে প্রভাত ফেরি

অনলাইন ডেস্ক পঠিত: 187 বার

প্রকাশিত: February 22, 2020 | 1:17 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কসে প্রভাতফেরির মধ্য দিয়ে মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন অনুষ্ঠানে যোগদান শেষে হৃদয়ে বাংলাদেশ একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে প্রভাত ফেরি, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করে। স্টারলিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত বাংলাদেশ ম্যুরাল’র সামনে সংগঠনটি এ আয়োজন করে। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে একুশে ব্যানার, পোষ্টার, ফেষ্টুন হাতে প্রভাত ফেরিতে অংশ নেন মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক, সাংবাদিক, ব্যবসায়ী, সংস্কৃতিকর্মী, সমাজকর্মী, রাজনীতিবিদ বহু প্রবাসী বাংলাদেশী। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

আয়োজকরা জানান, ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসের সামনে থেকে প্রভাতফেরিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অংকিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। একুশের গান গেয়ে ফুল হাতে প্রথমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রবাসীরা। একে একে শহীদদের পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানায় হৃদয়ে বাংলাদেশ, মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক টেস্ট কমান্ড, সম্মিলিত বঙ্গবন্ধু শত বর্ষ উদযাপন পরিষদ যুক্তরাষ্ট্র, বাংলাদেশি আমেরিকান কালচারাল এসোসিয়েশন ইনক, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা ইনক, বহত্তর ময়মনসিংহ, নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইনক, সাজুফতা সাহিত্য ক্লাব, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস, উইমেন্স এসোসিয়েশন অব ব্রঙ্কস, খলিল বিরানী হাউজ, বাংলা ক্লাব ইউএসএ, বাঙালীর চেতনা মঞ্চ, বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন, কুমিল্লা সোসাইটি, যুক্তরাষ্ট্র যুবলীগ, ফাল্গুনী ক্যাটারিং সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ। ১৫ টি সংগঠন সহ দলমত নির্বিশেষে সর্বস্তরের প্রবাসীরা একুশের এ অনুষ্ঠানমালায় যোগ দেন। জনপ্রিয় শিল্পী শারমিন তানিয়া সহ অন্যান্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং সংগঠনের সহ সভাপতি বদরুজ্জামান রুহেল, সাধারণ সম্পাদক পল্লব সরকার ও যুগ্ম সম্পাদক মাকসুদা আহমেদের পরিচালনায় অন্যদের মধ্যে ছিলেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, রাজনীতিক-সংগঠক আব্দুর রহিম বাদশা, আবদুল হাশিম হাসনু, তিতাস মাল্টি সার্ভিসের কর্ণধার মেহের চৌধুরী, কবি জুলি রহমান, কবি নাসরিন চৌধুরী, কবি পারভীন বানু, কমিউনিটি এক্টিভিস্ট মাহবুবুল আলম খসরু, আনোয়ারুল আলম ভূইয়া, এমডি আলাউদ্দিন, হৃদয়ে বাংলাদেশ’র উপদেষ্টা যুদ্ধবন্দী আব্দুর রহমান ও মামুন রহমান, সাংগঠনিক সম্পাদক রায়হান জামান রানা, অর্থ সম্পাদক আলিমুল ইসলাম বান্টি, আপ্যায়ন সম্পাদক মাসুদ ফকির, প্রচার সম্পাদক মোতাসিন বিল্লাহ তুষার, সাংস্কৃতিক সম্পাদক শারমিন রহমান তানিয়া, সমাজ কল্যাণ সম্পাদক নীলোৎফল সরকার ধ্রুব, দপ্তর সম্পদক মার্গারেট মল্লিক, কার্যকরী সদস্য মাসুদুর রহমান শাহিন, ফয়সাল আহমেদ, শারমিন মিথিলা বাঁধন, পাপিয়া সুলতানা এবং আতিয়া বিনতে আজিজ লিয়া সহ কমিউনিটি’র বিশিষ্ট ব্যক্তি বর্গ।

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ