নিউইয়র্কে বাংলা ক্লাব ইউএসএ’র মহান একুশ উদযাপন (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/523150025008339/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে বাংলা ক্লাব ইউএসএ। একুশে ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় ব্রঙ্কসের নিরব পার্টি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিবসটি উদযাপন করে সংগঠনটি। এতে অংশ নেন ব্যবসায়ী, সমাজকর্মী, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী, সাংবাদিক সহ বহু প্রবাসী বাংলাদেশী। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সংগঠনের সভাপতি আবুল কালাম পিনুর সভাপতিত্বে এবং সহ সভাপতি মো. মমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজনীতিক-সংগঠক আব্দুর রহিম বাদশা, সংগঠনের উপদেষ্টা বখতিয়ার রহমান খোকন, মীর আবদুল লতিফ, সাধারণ

সম্পাদক দেলোয়ার হোসেন. সাংস্কৃতিক সম্পাদক সোনার বলাই, প্রচার সম্পাদক শাহ মনজুরুল হক চুন্নু, সমাজ কল্যাণ সম্পাদক শহীদুল ইসলাম, সহ কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট নূরে আলম জিকু, মিয়া মো.দাউদ, কাজী রবিউজ্জামান, মো. মাহে আলম, লিয়াকত আলী খান সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মহান ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন মমতাজ উদ্দিন।

সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আনোয়ার হোসেন ও হেলাল উদ্দিন।
বাংলা ক্লাব ইউএসএ’র সভাপতি আবুল কালাম পিনু অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests