কুরআন ছুঁয়ে শপথ নিলেন যুক্তরাষ্ট্রের পেটারসন শহরের পুলিশ প্রধান ইব্রাহিম বেকুরা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের পেটারসন শহরের পুলিশ প্রধান হিসেবে শপথ নিয়েছেন ইব্রাহিম বেকুরা। তুর্কি বংশোদ্ভূত এই মুসলমান কুরআন ছুঁয়ে শপথ নিয়েছেন। ইব্রাহিম ইঞ্জিলের পরিবর্তে পবিত্র কুরআন ছুঁয়ে শপথ নেন। শহরের মেয়র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম তুর্কি বংশোদ্ভূত কোনো ব্যক্তি এই পদে আসীন হলেন। ৬০ বছর বয়সী এই পুলিশ কর্মকর্তা প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রের পুলিশ বিভাগে চাকরি করছেন। পেটারসন শহরের মসজিদের একজন ইমাম নয়া পুলিশ প্রধানের কুরআন ছুঁয়ে শপথের পদক্ষেপের প্রশংসা করেছেন। শিশুকালে পরিবারের সঙ্গে পেটারসন শহরে বসবাস শুরু করেন ইব্রাহিম বেকুরা। এর আগেও বিভিন্ন পদে আসীন হওয়ার সময় অনেক মুসলমান কুরআন ছুঁয়ে শপথ নিয়েছেন। গত বছর পবিত্র কুরআনে হাত রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের ১১৬তম মার্কিন কংগ্রেসের সদস্য হিসেবে শপথ নেন রাশিদা তালিব ও ইলহান ওমর। তারা হচ্ছেন মার্কিন কংগ্রেসের প্রথম মুসলিম নারী সদস্য। পারসটুডে
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests