Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

সাবেক প্রধানমন্ত্রী খালেদার মুক্তিতে মার্কিন কংগ্রেসের হস্তক্ষেপ কামনায় স্মারকলিপি

অনলাইন ডেস্ক পঠিত: 10 বার

প্রকাশিত: February 23, 2020 | 2:32 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মার্কিন কংগ্রেসের সহযোগিতা চেয়ে স্পীকার বরাবর স্মারকলিপি দিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি। শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হিলের সামনে বিএনপি ও তার সহযোগী ও অঙ্গ সংগঠনসমূহের এক বিক্ষোভ শেষে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পীকার ন্যান্সী পেলসীর কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।

প্রদত্ত স্মারকলিপিতে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষার স্বার্থে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তি প্রদানের বিকল্প নেই বলে মন্তব্য করা হয়েছে। এজন্যে গণতান্ত্রিক বিশ্বের সহযোগিতা চেয়েছেন বিক্ষোভে অংশগ্রহণকারীরা।

বিক্ষোভে নেতা-কর্মীদের সাথে ছিলেন বিএনপি ঘরানার বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ডা. মীনা ফারাহ, ড. আবুল কাশেম এবং ড. শওকত আলী। বক্তব্য প্রদানকারীদের মধ্যে আরও ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত আলী বাবু, সাবেক কোষাধ্যক্ষ জসীম ভুইয়া, সাবেক যুগ্ম সম্পাদক জহীরুল ইসলাম, নিউইয়র্ক মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা এবং ভাইস প্রেসিডেন্ট রুহুল আমিন নাসির, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক আলহাজ্ব আবু তাহের এবং সাধারণ সম্পাদক কাওসার আহমেদ, ওয়াশিংটন বিএনপির আহবায়ক হাফিজ খান সোহায়েল, ভার্জিনিয়া বিএনপির সাধারণ সম্পাদক তোফায়েল আহমমেদ, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি শাহদাৎ হোসেন রাজু, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, বিএনপি নেতা নজরুল ইসলাম রাজন, আলমগীর হোসেন মৃধা, সালেহ আহমমেদ মানিক, হুমায়ুন কবির, রাশিদা আহমেদ মুন, কামাল হোসেন, সুলতান আহমেদ, রইচ উদ্দিন, মিজানুর রহমান, জিয়াউল হক মিশন, মো: ইউসুফ মিয়া, মীর মিজান, আফরোজা খাতুন, ওসমান আলী, রাহেলা খাতুন ,আবুল কাসেম, মো: উল্লাহ, এনায়েত খান প্রমুখ। এনআরবি নিউজ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV