Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

দু’দিন লাইফ সাপোর্টে থাকার পর জ্ঞান ফিরে পাওয়া সাংবাদিক স্বপনের শারীরিক অবস্থার উন্নতি : নিউইয়র্কে অর্থ সংগ্রহে কনসার্ট ৬ মার্চ

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: February 23, 2020 | 4:25 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর সাংবাদিক স্বপন হাই জ্ঞান ফিরে পেয়েছেন। বর্তমানে তিনি কথা বলতে পারছেন, সবাইকে চিনতে পারছেন, উঠে বসতে পারছেন, বসে খেতেও পারছেন।
ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। প্রায় দুই বছর আগে সাংবাদিক স্বপন হাইয়ের দুটি কিডনি অকেজো হয়ে যায়। স্বপন সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করাতেন। কয়েক বছর আগে তাঁর ওপেন হার্ট সার্জারি করা হয়।
গত ১২ ফেব্রুয়ারি রাতে অসুস্থ হয়ে পড়লে স্বপনকে নিউইয়র্কে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাকের পর তিনি কোমায় চলে গেলে লাইফ সাপোর্ট দেওয়া হয়। দুই দিন পর তার জ্ঞান ফেরে।
তাঁর চিকিৎসার জন্য প্রায় ৫০ লাখ টাকার প্রয়োজন। ফান্ড তৈরি হলেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানো হবে। উন্নত চিকিৎসায় অর্থ সংগ্রহের জন্য স্বপনের বন্ধুরা নিউইয়র্কে একটি কনসার্টের আয়োজন করেছেন। আগামী ৬ মার্চ সন্ধ্যায় এই কনসার্ট অনুষ্ঠিত হবে নিউইয়র্কে উডসাইডের কুইন্স প্যালেসে। জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনসহ জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা এত সংগীত পরিবেশন করবেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV