Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে শেখ রাসেল ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

অনলাইন ডেস্ক পঠিত: 153 বার

প্রকাশিত: February 25, 2020 | 12:43 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে অমর একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে শেখ রাসেল ফাউন্ডেশন। রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে এই আয়োজনে অংশ নেয় প্রবাসে বেড়ে ওঠা শিশু কিশোরদের অনেকে। ব্যতিক্রমী এই আয়োজনের পুরোটাই হয় শিশু কিশোরদের অংশগ্রহণ ও নেতৃত্বে। শুরুতেই সেখানে নির্মিত অস্থায়ী শহীদ মিনানের ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সবাই। 

শেখ রাসেল ফাউন্ডেশনের পক্ষ থেকে সংগঠনের চেয়ারম্যান ডা. আব্দুল বাতেন এবং সভাপতি ডা. ফেরদৌস খন্দকার সবাইকে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জেনোসাইড ফাউন্ডেশনের ড. প্রদীপ রঞ্জন কর, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ফাহিম রেজা নূর, সাধারণ সম্পাদক স্বীকৃতি প্রসাদ বড়ুয়া এবং মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের খুরশিদ আনোয়ার বাবলুর শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানায় মুক্তিযুদ্ধ সংসদ, স্থানীয় সাংবাদিক সংগঠনসহ অনেকে।  
ভাষা আন্দোলনের উপর নির্মিত “ভালোবাসা বাংলা ভাষা” নামে একটি তথ্যচিত্র দেখানো হয়। ডা. ফেরদৌস খন্দকার এই তথ্যচিত্রটি পরিচালনা করেন। এরপর স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আইভি। এরপর “আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি…” গানটি গেয়ে শোনায় শিশু কিশোররা। এরপর একে একে তাদের অনেকগুলো পরিবেশনা সবাইকে মুগ্ধ করে। অনুষ্ঠানে নেপালি একটি দল নৃত্য পরিবেশন করে। 
এগারোজন শিশু কিশোরের অংশগ্রহণে অনুষ্ঠানটি সবাইকে মুগ্ধ করে। পুরো আয়োজনটি সমন্বয় ও পরিচালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল আমিন বাবু। শেষ পর্যায়ে সংগঠনের কমিটির সবার সাথে পরিচয় করিয়ে দেন সভাপতি ডা. ফেরদৌস খন্দকার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ