নিউজারসির আটলান্টিক সিটিতে সম্মিলিত একুশে উদযাপন
সুব্রত চৌধুরী : আটলান্টিক সিটিতে “সম্মিলিত অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন পরিষদ এর উদ্যোগে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে উদযাপিত হয়েছে। একুশ মানে মাথা নত না করা এই প্রত্যয়ের প্রতিধ্বনিতে রফিক, জব্বার, সালাম, বরকতদের মহান আত্মত্যাগের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করেছে আটলান্টিক সিটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীরা। একুশের প্রথম প্রহরে আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউনট এভিনিউর বাংলাদেশ কমিউনিটি সেন্টারে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারের বেদিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জহিরুল ইসলাম বাবুল, জাকিরুল ইসলাম খোকা প্রমুখের নেতৃত্বে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি, গিয়াস উদদীন পাঠান, রহমান বাবুল প্রমুখ এর নেতৃত্বে বিএনপি অব নিউজারসি স্টেট সাউথ, আবদুর রফিক, কুতুবউদ্দীন এমরান প্রমুখ এর নেতৃত্বে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ, ফারুক তালুকদার, পিনটু রায় প্রমুখের নেতৃত্বে বাংলাদেশ আমেরিকান লায়নস ক্লাব অব আটলানটিক সিটি, মো: আইয়ুব, মো: জামান প্রমুখ এর নেতৃত্বে ক্যাব ড্রাইভারস এসোসিয়েশন অব আটলান্টিক সিটি, আকবর হোসেন এর নেতৃত্বে বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটি অস্থায়ী শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে।এসময় সংগঠনগুলোর নেতৃবৃন উপস্থিত ছিলেন।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity