Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

বস্টনে আওয়ামী লীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: February 25, 2020 | 1:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বস্টনে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে ২৩শে ফেব্রুয়ারী রবিবার এক আলোচনা সভা আয়োজিত হয়। সহ-সভাপতি আবদুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও বস্টন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ সৈয়দ আবু হাসনাত। অনুষ্ঠানের শুরুতে মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আলোচনা সভায় বক্তারা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ভাষা আন্দোলনের মহান শহীদদের ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মাতৃভাষার জন্য আত্মদান পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। একুশের চেতনার মাধ্যমে বাঙালি জাতি মহান মুক্তিযুদ্ধের প্রেরণা পেয়েছিল যার ফলে পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে মহান স্বাধীনতা অর্জিত হয়েছিল। প্রবাসে বাংলাদেশী শিশু কিশোরদের বাংলা ভাষা চর্চার উপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন মাতৃভাষায় পারদর্শিতা থাকলে পৃথিবীর যে কোন ভাষা সহজেই আয়ত্ব করা সম্ভব। সভায় আরো বক্তব্য রাখেন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রাতুল বড়ুয়া, মনজুর আলম, মোহাম্মদ নুর হোসেন, মিসেস রাজু বড়ুয়া, সেলিম জাহাঙ্গীর, জিয়াউল হাসান, মোহাম্মদ মিয়াজী, গোলাম মিলন, আবু আলম, কাজী আবসার প্রমুখ। ভাষা শহীদদের ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সশ্রদ্ধ স্মরণে কবিতা আবৃত্তি করেন নিগার সুলতানা, ফেরদৌস জেসমিন এবং স্থানীয় বাংলা স্কুলের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ