Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে দোয়া ও আলোচনায় বেঙ্গল সোসাইটির মাতৃভাষা দিবস পালন

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: February 26, 2020 | 2:31 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে এস্টোরিয়াস্থ বৈশাখী রেষ্টুরেন্ট মিলনায়তনে গত ২৩ শে ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যায় বেঙ্গল সোসাইটি অব নিউইয়র্ক’র মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। সভায় বেঙ্গল সোসাইটি সদস্যদের মা-বাবার মৃত্যু বরণ এবং অসুস্থতার জন্য দোয় করা হয়। অনুষ্ঠিত করা হয় আলোচনা সভা।

সভায় সংগঠনের সভাপতি মাহমুদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলী সবুজের পরিচালনায় বেঙ্গল সোসাইটির উপদেষ্টা সাবেক সংসদ লিয়াকত আলীর দ্রুত আরোগ্য লাভে, উপদেষ্টা আবু তালেব চৌধুরী চান্দুর আম্মার মৃত্যু ও সহ সভাপতি এইচ, এম, জামিল এর পিতার মৃত্যুতে সহমর্মিতা প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়। মহান ভাষা শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ পড়া হয়। সভায় আরো বক্তব্য রাখেন উপদেষ্টা আবু তালেব চৌধুরী চান্দু, উপদেষ্টা রানা মোহাম্মদ আয়াজ, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মিলন, উপদেষ্টা জিয়াউল ফাত্তার রিয়াদ, কোষাধ্যক্ষ বোরহান খান, সহ সভাপতি জয়নাল আবেদীনসহ অনেক সদস্য।

দোয়া ও মিলাদ পরিচালনা করেন মৌলানা হাফেজ মাহামুদ। বক্তারা বলেন, যাদের রক্তে রঞ্জিত আমাদের মায়ের ভাষা প্রতিষ্ঠিত করেন তাদের ঋণ কোন দিন শোধ করা যাবে না। আমাদের এই মাতৃভাষা আন্তর্জাতিক ভাষা হিসেবে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। এই প্রবাসে যারা জন্ম গ্রহণ করেছেন তাদেরকে মাতৃভাষা মায়ের ভাষা বাংলা শিখানোর জন্য অনুরোধ করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV