নিউইয়র্কে রংপুর জেলা এসোসিয়েশনের নব নির্বাচিত কমিটির অভিষেক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে উডসাইডের গুলশান টেরেসে গত ১৬ ফেব্রুয়ারী হয়ে গেল রংপুর জেলা এসোসিয়েশনের নব নির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠানের সূচনা করা হয়। বিপুল সংখ্যক সুধীজন এবং সংগঠনের সদস্যদের উপস্থিতিতে শুরুতেই কার্যকরী কমিটির সদস্যদের ফুল দিয়ে অভিষিক্ত করা হয়। এতে সপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সংগঠনের উপদেষ্টা কৃষিবিদ ড. সুলতান মাহমুদ।

এর পর স্বাগত বক্তব্য রাখেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক উজ্জ্বল রায়। এছাড়াও আগত অতিথি ও সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন নাসির আলী খান পল, আব্দুল মজিদ আকন্দ, অনুষ্ঠানের আহবায়ক মিজানুর রহমান সেলি, প্রধান সমন্বয়ক মোঃ আব্দুর রকিব প্রমূখ। সমাপনী বক্তব্য রাখেন নব নির্বাচিত সভাপতি এবি এম মিজানূল হাসান। সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক ও অনুষ্ঠানের সদস্য সচিব মিলন কুমার রায়ের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন সংগঠন ও প্রবাসের শিল্পীরা।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং