Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

করোনাভাইরাসের আতঙ্কে ওমরাহ যাত্রী ও মসজিদে নববী ভ্রমণকারীদের জন্য সৌদি আরবে প্রবেশ সাময়িকভাবে স্থগিত

অনলাইন ডেস্ক পঠিত: 29 বার

প্রকাশিত: February 27, 2020 | 1:28 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ওমরাহ যাত্রী ও মসজিদে নববী ভ্রমণকারীদের জন্য সৌদি আরবে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে করোনাভাইরাসের আতঙ্কে। বৃহস্পতিবার সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় সৌদি আরবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় যারা ওমরাহ করতে চাচ্ছেন বা মদিনায় মসজিদে নববীতে যেতে চাচ্ছেন তাদের প্রবেশাধিকার অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয় পর্যটক, ওমরা পালনকারী, সৌদি নাগরিকদের সর্বাধিক সুরক্ষা দিতেই এ অস্থায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। মসজিদে নববী, কাবা শরীফ সহ মক্কা ও মদিনায় প্রতিদিন বিশে^র বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ওমর পালন ছাড়াও ভ্রমণে যান। অর্থনৈতিকভাবে স্বচ্ছল হলে জীবনে একবার হজ পালন ও যে কোনো সময় ওমরা পালনে যান মুসলিমরা। একই সঙ্গে যে সব দেশে করোনাভাইরাস বা কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে সেসব দেশের নাগরিকদের বৈধ ভিসা থাকলেও তাদের রিয়াদে প্রবেশ আপাতত স্থগিত করা হয়েছে। গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো ধরা পড়ে করোনা ভাইরাস। এখন পর্যন্ত এটি বিশ্বের অন্তত ৪৩টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। চীনের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু। চীনের বাইরে বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। বিভিন্ন দেশে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV