Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বিশ্বে ৪ কোটি ৩৩ লাখ শরণার্থী:পাকিস্তানে সর্বোচ্চ ১৯ লাখ

অনলাইন ডেস্ক পঠিত: 36 বার

প্রকাশিত: June 20, 2011 | 10:50 PM

ইউএসএনিউজ ডেস্ক: জাতিসংঘের শরণার্থী সংস্থা সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলেছে, বর্তমান বিশ্বে ৪ কোটি ৩৩ লাখ লোক রয়েছে যারা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। এর মধ্যে ১ কোটি ৫৪ লাখ লোক দেশ ছেড়েছে এবং ২ কোটি ৭৫ লাখ লোক যুদ্ধ-বিগ্রহ ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নিজ দেশেই এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে চলে যেতে বাধ্য হয়েছে।পাকিস্তানে এখন বিশ্বের সবচেয়ে বেশি শরণার্থী : পাকিস্তান হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি শরণার্থীদের আশ্রয় দেওয়া দেশ। গতকাল জেনেভায় প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে এ কথা বলা হয়। দক্ষিণ এশিয়ার দেশটি বর্তমানে ১৯ লাখ শরণার্থীর ভার বহন করে চলেছে।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, শরণার্থীদের জন্য পাকিস্তানের অর্থনীতিও বেশ চাপের মুখে রয়েছে। তাদের জাতীয় প্রবৃদ্ধির একটা অংশ চলে যাচ্ছে শরণার্থীদের পেছনে। বিশ্বে প্রতি বছরে ৪ কোটি ৩৭ লাখ এক দেশ ছেড়ে আরেক দেশে যাচ্ছে। তাদের মধ্যে ১৫ দশমিক ৫ শতাংশই শরণার্থী। আফগানিস্তান সবচেয়ে বেশি শরণার্থী সৃষ্টি করছে। ২০১০ সালে সে দেশ থেকে ৩০ লাখ শরণার্থী ছড়িয়ে পড়েছে বিভিন্ন অঞ্চলে। এর পরই আছে সোমালিয়া। অন্যদিকে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের কাছে সবচেয়ে পছন্দের দেশ হলো দক্ষিণ আফ্রিকা। ২০১০ সালে সে দেশে ১ লাখ ৮০ হাজার রাজনৈতিক আশ্রয়প্রার্থী আবেদন করেছে, যা যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের চেয়ে তিনগুণ বেশি।দক্ষিণ এশিয়ার আরেক দেশ মিয়ানমার শরণার্থী তৈরিতে পঞ্চম স্থানে রয়েছে। রাজনৈতিক সংঘাতের কারণে সেদেশ ছেড়েছে ৪ লাখ ১৫ হাজার ৭৮০ জন। তাদের মধ্যে প্রায় দুই লাখ বাংলাদেশে অবস্থান করছে বলে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়। খবর সিএনএন, ডন অনলাইনের।সমকাল
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV