করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যু, আক্রান্ত ৬৭ জন : ভ্রমণে নতুন বিধিনিষেধ ঘোষণা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে করোনা ভাইরাসে একজন মারা গেছেন। শনিবার ওয়াশিংটন স্টেটে এ ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রথম একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর নতুন করে ভ্রমণে বিধিনিষেধ ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। তিন দেশের ওপর অতিরিক্ত ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন প্রশাসন। এই তিন দেশ হচ্ছে ইরান, ইতালি ও দক্ষিণ কোরিয়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা আছে তবে জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান। হোয়াইট হাউজের ব্রিফিং রুম থেকে সতর্কতার পাশাপাশি তার প্রশাসনের ভাইরাস টাস্কফোর্সের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রে ইলিনয় রাজ্যে একজন নতুন করে আক্রান্ত হওয়ায় এ সংখ্যা ৬৭ জনে দাঁড়িয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, ওয়াশিংটনে মৃত ব্যক্তি কোভিড-১৯ বা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর জটিল অবস্থায় ছিলেন। এরপর সিয়াটলের কাছে কির্কল্যান্ডে অবস্থিত এভারগ্রিন হেলথ হাসপাতালে তিনি মারা গেছেন। ওয়াশিংটনের স্বাস্থ্য বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা জেফ্রে ডাচিন বলেছেন, কিভাবে ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন সে বিষয়ে কর্মকর্তারা নিশ্চিত নন। কির্কল্যান্ডে আরো দু’জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত বলে জোরালোভাবে মনে করা হচ্ছে। সেখানে কমপক্ষে ৫০ জন অধিবাসী ও স্টাফের মধ্যে করোনার লক্ষণ দেখা দিয়েছে। জেফ্রে ডাচিন বলেন, এই মুহূর্তে এই ভাইরাস এখানে ব্যাপকভাবে স্থানীয়দের মধ্যে বিস্তার ঘটেনি। দীর্ঘ মেয়াদী কেয়ার ফ্যাসিলিটিগুলোর সঙ্গে সম্পর্কিত থাকা থেকেই এই সংক্রমণ ঘটে থাকতে পারে। কির্কল্যান্ডে আরো যে দু’জন করোনায় আক্রান্ত হয়েছেন তার মধ্যে একজন স্বাস্থ্যকর্মী। তার বয়স ৪০ এর কোটায়। তার অবস্থা স্থিতিশীল। আক্রান্ত ৭০ বছর বয়সী একজন নারীর বসবাস ওই এলাকায়। তার অবস্থা আশঙ্কাজনক। এটা দুঃখজনক যে, করোনা ভাইরাসে ওয়াশিংটনে একজন মারা গেছেন। তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজ্যের গভর্নর জে ইন্সলি। তিনি বলেছেন, আমরা আমাদের প্রস্তুতি এবং সাড়া দেয়ার চেষ্টাকে শক্তিশালী করছি। আমরা ওয়াশিংটনের মানুষকে সুস্বাস্থ্য ও নিরাপদ রাখতে চাই। ওদিকে বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টিকারী এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই জোরালো করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের নেতারা বড় ধরনের সমাবেশে নিষেধাজ্ঞা জারি করে বিশ্বে ছড়িয়ে পড়ায় ভাইরাস প্রতিরোধে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। ইরানে ভ্রমণে নিষেধাজ্ঞার সময় আরো বাড়িয়ে দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এক বিবৃতিতে জানান, কোন নাগরিক ইরান ভ্রমণ করেছেন, তাকে ১৪ দিন কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেন। এছাড়াও ইতালি এবং উত্তর কোরিয়ার যেসব অঞ্চলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব রয়েছে সেসব অঞ্চলে মার্কিন নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রসঙ্গত, চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে গত ৩১ ডিসেম্বর প্রথমবারের মতো করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। মহামারীর আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই চীনের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে। মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়া এ ভাইরাস ঠেকাতে চীন-ভ্রমণে আরোপ করেছে কড়াকড়ি। করোনাভাইরাসে সারা বিশ্বে আক্রান্ত হয়েছে প্রায় ৮৫ হাজারেও বেশি মানুষ। সিএনএন, দ্য গার্ডিয়ান, সিএনবিসি, আল জাজিরা।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests