Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

‘বিশ্বশক্তি হিসেবে আধিপত্য হারাতে পারে যুক্তরাষ্ট্র’-প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: June 20, 2011 | 10:58 PM

ইউএসএ নিউজ ডেস্ক: অর্থনৈতিক মন্দার কারণে ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নাটকীয়ভাবে কমে গেছে। আর এ কারণে বিশ্বশক্তি হিসেবে নিজেদের আধিপত্য হারাতে পারে যুক্তরাষ্ট্র। এমন মন্তব্য দেশটির প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের।রবার্ট গেটস নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সারাজীবন আমি আমেরিকাকে বিশ্বশক্তি হিসেবে দেখে এসেছি। তিনি বলেন, আমাদের অর্থনীতি ছিল অনেক শক্তিশালী, কিন্তু এখন সময় এবং পরিস্থিতি ভিন্ন। অবসরের পেছনে অন্য কোনো কারণ নেই বলেও উল্লেখ করেন গেটস। সম্প্রতি গেটস অবসরের ঘোষণা দেওয়ার পর সিআইএ প্রধান লিওন প্যাট্টোকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনয়ন দেন প্রেসিডেন্ট ওবামা।গেটস বলেন, যুদ্ধ পরিচালনায় যুক্তরাষ্ট্র ক্লান্ত হয়ে পড়েছে। গত বছর থেকে মার্কিনিদের সঠিক কৌশল ও সম্পদের স্বল্পতার কারণে যুদ্ধ পরিচালনায় অনীহা দেখা দিয়েছে। তিনি বলেন, মার্কিন জনগণ এখন যুদ্ধে ক্লান্ত। ২০০৮ সালের পর আফগানিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্র খুব কম দৃঢ়তা দেখিয়েছে। বিশেষ করে ২০১০ সালের পর আফগানিস্তানে সহিংসতা নিরসনে মার্কিনিদের প্রয়োজনীয় কৌশল ও সম্পদের স্বল্পতা দেখা দেয়। তবে ক্লান্ত হলেও আফগান যুদ্ধে সফল বলে দাবি করেন গেটস। তালেবানদের সঙ্গে আলোচনার কথা স্বীকার করে গেটস বলেন, ইরাক যুদ্ধে আমরা ছিলাম নিবেদিতপ্রাণ। আফগানিস্তান যুদ্ধে আমরা ছিলাম উদাসীন। আফগান যুদ্ধে ৫ বছরে ১৯৪ মার্কিন সেনাকে হারাতে হয়েছে।সমকাল
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV