Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের বাংলা ট্যুরের ইসলামিক ট্যুরিজম চালু, ঘুরে এলো সৌদি আরব

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: March 2, 2020 | 1:19 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে এই প্রথম বাংলাদেশী মালিকানায় পরিচালিত গাইডেড ট্যুর প্রতিষ্ঠান বাংলা ট্যুর চালু করেছে ইসলামিক ট্যুরিজম।এর আওতায় প্রতিষ্ঠানটি এখন থেকে নিয়মিত পবিত্র মক্কায় ওমরাহ পালনের পাশাপাশি সৌদি আরবের বিভিন্ন সিটি, পার্শ্ববর্তী দেশ তুরস্ক, মিশর, জর্ডান, মরক্কো, আরব আমিরাত, ওমান এবং পবিত্র শহর জেরুজালেমের বিভিন্ন ঐতিহাসিক স্হাপনা, নবী-রাসুল (সা:) দের ঐতিহাসিক স্মৃতিবিজরিত বিভিন্ন স্হান সহ তাদের কবর মোবারক জিয়ারতের সুযোগ পাবেন।

গত ২০ ফেব্রুয়ারী বাংলা ট্যুরের ৯ সদস্য বিশিস্ট একটি গ্রুপ সৌদি আরবের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করে। তারা মদীনায় হয়রত মোহাম্মদ (সা:) এর মাজার জিয়ারতসহ জান্নাতুল বাকী কবরস্হান, ওহুদের যুদ্ধস্হান পরিদর্শন, শহীদানদের কবর জিয়ারত, খন্দকের যুদ্ধের ময়দান, বাীরে গার্স, মসজিদে কেবলাতাইন, মসজিদে কোবা, জ্বীনের পাহাড় সহ অসংখ্য ঐতিহাসিক স্মৃতিবিজরিত স্হান পরিদর্শন করে। পবিত্র মক্কায় ওমরাহ পালনের পর গ্রুপটি হযরত মোহাম্মদ (সা:) এর জন্মগৃহ, আবু জেহেলের বাড়ী, আরাফাতের মাঠ, জবলে রহমত, মিনা, মুজদালেফা, মসজিদে নামেরা, মসজিদে খায়েফ, মসজিদে জ্বীন, জান্নাতুল মাওলা সহ অসংখ্য ঐতিহাসিক স্হান পরিদর্শন এবং জিয়ারত করে।

নিউইয়র্ক ফেরার পথে গ্রুপটি সৌদি আরবের পশ্চিমান্চলে লোহিত সাগরের তীরে অবস্হিত মক্কা শহরের সর্ববৃহৎ এবং সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর, সৌদি আরবের সর্ববৃহৎ সমুদ্র বন্দর জেদ্দা ভ্রমন করে। তারা সেখানে ওয়ার্ল্ড হেরিটেজ রেড সী আর্কিটেকচার, চোখ ঝলসানো বিভিন্ন মল, চমৎকার সমুদ্র সৈকত, সুন্নী ইসলামের চার মহান ইমামের একজনের নামানুসারে প্রতিষ্ঠিত আল শাফি মসজিদ, প্রাক ইসলামী শিল্প কর্ম, সুক্ষ্ন ইসলামী পান্ডুলিপি, পুরাতন মুদ্রা, মৃৎপাত্র, ঐতিহাসিক সৌদি পোষাক সহ বিভিন্ন প্রাচীন সামগ্রীর সংগ্রহশালা আত-তাইয়্যিবাত মিউজিয়াম, আরবীয় অলংকার, ইসলামিক আর্ট এবং ঐতিহ্যগত আরবীয় পোষাকের সমাহার নিয়ে জেদ্দার প্রানকেন্দ্রে অবস্হিত আল-আলান বাজার, জেদ্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফটক বাবে মক্কা বা মক্কা গেট, মাবাউলি হাউজ মিউজিয়াম, এবং জেদ্দার কর্নিচ প্রান্তে অবস্হিত লোহিত সাগরের উপর তৈরি ভাসমান মসজিদ আর -রাহমা পরিদর্শন করেন।উমরাহ ও ভ্রমন শেষে গ্রুপটি ২৮ ফেব্রুয়ারী নিউইয়র্ক ফিরে আসে। বরাবরের মত এবারের ট্যুরেও গাইডের দ্বায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের সিইও হাবিব রহমান।

উল্লেখ্য ইসলামী ট্যুরিজমের আওতায় বাংলা ট্যুরের প্যাকেজ এ-তে থাকছে মক্কা মদীনা তায়েফ এবং জেদ্দার ঐতিহাসিক স্হানসমুহ জিয়ারতের সূযোগ,প্যাকেজ বি-তে মক্কা-মদীনার ঐতিহাসিক স্হান সমূহ জিয়ারত ছাড়াও মিশরের পিরামিড, কায়রো মিউজিয়াম, এবং ঐতিহাসিক তুর পাহাড় পরিদর্শন। যেখানে নবী হযরত মুসা (আ:) মহান আল্লাহ পাকের সাথে কথোপকথন করতেন।এই প্যাকেজে আরো থাকবে নবী হযরত হারুন (আ:) এর কবর জিয়ারতের সূযোগ। প্যাকেজ সি-তে অন্তরভুক্ত আছে মক্কা, মদীনা এবং দুবাইএর বিভিন্ন ইসলামী ঐতিহ্যবাহী স্হান পরিদর্শন, নবী হযরত আইয়্যুব (আ:), নবী হযরত হুদ (আ:) এবং নবী হযরত ইমরান (আ:) এর ২১০ ফুট লম্বা কবর জিয়ারতের সূযোগ। দেখতে পাবেন আল্লাহর হুকুমে নবী হযরত আইয়্যুব (আ:) যে ঝর্নায় গোসল করে কুষ্ঠরোগমুক্ত হয়েছিলেন। নবী হযরত ইউনুস (আ:)কে মাছ তার পেট থেকে সমুদ্রের তীরে যেখানে উগলে দিয়েছিলো। প্যাকেজ ডি-তে থাকবে উত্তর জর্ডানের মরুভূমিতে অবস্হিত ব্লেসড ট্রি দেখার সূযোগ। ১৫০০ বছর আগে মাত্র ১২ বছর বয়সে চাচা আবু তালিবের সাথে সিরিয়া যাবার সময় তিনি এই গাছটির নীচে বসে বিশ্রাম নিয়েছিলেন। উল্লেখ্য বাংলা ট্যুরের প্রতিটি ইসলামী ট্যুর প্যাকেজ ওমরাহ পালন অন্তর্ভুক্ত রয়েছে। আগ্রহীদের ৩৪৭ ২৮০ ৭২৬৯ এই ফোন নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV