ভারতে সহিংসতার প্রতিবাদে নিউইয়র্কে ‘সাম্প্রদায়িকতা বিরোধী’ সমাবেশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ভারতে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রবিবার (১ মার্চ) বিকালে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় ‘সাম্প্রদায়িকতা বিরোধী’ সমাবেশ হয়েছে। ‘ইউনাইটেড ফ্রন্ট অব প্রগ্রেসিভ বাংলাদেশি-আমেরিকান’ ব্যানারে অনুষ্ঠিত এ সমাবেশে প্রবাসের বিভিন্ন সংগঠনের অসাম্প্রদায়িক চেতনার মানুষ অংশ নেন।
ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা বিরোধী লড়াইকে বেগবান করার আহ্বান জানিয়ে প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ বলেন, ভারতের সংবিধান অসাম্প্রদায়িক চেতনার। সেখানে সব জাতির প্রতি সমান দৃষ্টি রাখার কথা বলা হয়েছে, তাই ভারতের বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের উচিত দেশটিতে সহিংসতার বিরুদ্ধে সোচ্চার ভূমিকায় অবতীর্ণ হওয়া। কমিউনিটি অ্যাক্টিভিস্ট মুজাহিদ আনসারীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন জাকির আহম্মেদ রনি, মূলধারার নেতা মোরশেদ আলম প্রমুখ।
বিশিষ্টজনদের মধ্যে ছিলেন মুক্তিযোদ্ধা রাশেদ আহম্মেদ, আবুল বাশার চুন্নু এবং সুব্রত বিশ্বাস, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফাহিম রেজা নূর, নূরে আলম জিকো, স্বীকৃতি বড়ুয়া প্রমুখ।
উল্লেখ্য, ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ সমর্থনকারী ও বিরোধীদের মধ্যে গত ২৩ ফেব্রুয়ারি (রবিবার) থেকে সংঘর্ষ শুরু হলে অশান্ত হয়ে ওঠে দিল্লির মৌজপুর, জাফরাবাদ, চাঁদবাগ, কারাওয়ালসহ আশপাশের এলাকা। আর এতে মৃত্যু হয় প্রায় ৫০ জন নাগরিকের।এনআরবি নিউজ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests