Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

চারদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার স্বপন সাহা

অনলাইন ডেস্ক পঠিত: 101 বার

প্রকাশিত: June 22, 2011 | 12:11 AM

ইউএসএ নিউজ: গত ১৮ জুন  বিজনেস এন্ড এপ্লাইড সাইন্স একাডেমী অব নর্থ আমেরিকা (BAASANA) অব ব্লুমসবার্গ ইউনিভার্সিটি, পেনসিলভেনিয়ার আমন্ত্রণে চারদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার স্বপন কুমার সাহা উক্ত সম্মেলনে বাংলাদেশের মানবাধিকার ও প্রেস ফ্রিডম-এর উপর একটি প্রবন্ধ পাঠ করেন। উক্ত সম্মেলনে অংশগ্রহনকারী অতিথি শ্রোতাদেরকে প্রবন্ধের বিষয়বস্তু বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করেন এবং হিউম্যান রাইটস ও প্রেস ফ্রিডমের বাস্তবায়নের পদক্ষেপ গ্রহনের কথা শুনে বর্তমান গণতান্ত্রিক সরকারের ভূয়সী প্রশংসা করেন।

 

ডঃ আইরা ব্লেইক, প্রভোস্ট এন্ড সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফর একাডেমিক এ্যাফেয়ার্স সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (প্রেস) স্বপন কুমার সাহাকে তাঁর চমৎকার বক্তব্য প্রদানের জন্য বিশেষ সম্মাননা সনদ উপহার দেন। শিক্ষাক্ষেত্রে বিশেষ ভূমিকা পালনের জন্য তিনি অন্যদেরকেও সনদপত্র প্রদান করেন। প্রফেসর ডঃ এম. রুহুল আমিন, পিএইডডি, কনফারেন্স চেয়ারম্যান (BAASANA) সঞ্চালকের দায়িত্ব পালন করেন এবং তাঁকে সাহায্য করেন সম্মেলন কো-চেয়ার ডঃ মাধব পি.শর্মা। স্বপন সাহা তাঁর বক্তৃতায় বাংলাদেশ মানবাধিকার পরিস্থিতি, আইনের শাসন, অব্যাহত বাধা সত্ত্বেও গণতান্ত্রিক পথে অগ্রগতি এবং গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা প্রভৃতির বিষয় তুলে ধরেন। তিনি বলেন, একটি গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশ মানবাধিকার এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে সুস্থ গণতান্ত্রিক ধারায় অব্যাহত রাখার অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে এক মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জন লাভ করে এবং ১৯৭২ সালে প্রণীত সংবিধানে গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা এবং সমাজতন্ত্র সংবিধানের মূল স্তম্ভ হিসেবে গ্রহন করা হয়। উক্ত প্রণীত সংবিধানকে বিশ্বের সংবিধান বিশেষজ্ঞগণ উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন, কিন্তু বিভিন্ন সময় সামরিক শাসকরা বাংলাদেশের সংবিধানকে ছিন্ন ভিন্ন করে ১৯৭২ সালের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধারা থেকে সরে আসার প্রচেষ্টা গ্রহন করেছে। তিনি বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন ১৯৮১ সালে রাজনীতিতে সক্রিয়ভাবে যোগদানের পর থেকে শেখ হাসিনা মুক্ত গণমাধ্যম এবং স্বাধীন বিচার ব্যবস্থা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন।

তিনি আরো বলেন ১৯৯৬-২০০১ সালে শেখ হাসিনা তাঁর প্রধানমন্ত্রীত্বের প্রথম মেয়াদে সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। উদাহরণ হিসেবে স্বপন সাহা বলেন ২০০০ সালে বেসরকারী টেলিভিশন চালুর অনুমতি প্রদান এবং এরই ধারাবাহিকতায় পরবর্তীতে আরও অসংখ্য বেসরকারী চ্যানেল চালুর বিষয়টিকে তুলে ধরেন। এছাড়াও ১১ টি কম্যুনিটি বেতার বেসরকারীভাবে সম্প্রচারের অনুমোদন দেন। ইতোমধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল বরগুনা থেকে লোকবেতার নামে একটি কম্যুনিটি বেতারের ট্রান্সমিশন শুরু হয়েছে। মানবাধিকার প্রসংগে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০১০ সালে জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা হয়েছে। সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রসংগে তিনি বলেন শেখ হাসিনা সরকার সম্প্রতি ২০১১ সালের ২ রা মে সাংবাদিকদের বিরুদ্ধে সরাসরি গ্রেফতারি পরোয়ানা জারির প্রবিধানটি জাতীয় সংসদে বাতিল করেছেন। বাংলাদেশ পার্লামেন্টে ২০০৯ সালে বাংলাদেশ তথ্য অধিকার আইন পাশ করেছে। এছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ চলাকালীন সময়ে সরাসরি সম্প্রচারের জন্য ১টি টিভি চ্যানেল শুরু করেছে যা আমেরিকার সিএসপিএএন-এর মতো। স্বপন সাহা বলেন, সর্বোপরি বর্তমান প্রধানমন্ত্রী সংবাদপত্র বান্ধব এবং গণমাধ্যমের স্বাধীনতা অব্য্যহত রাখার জন্য সদা সচেষ্ট। তিনি বর্তমান সরকারের এসব কর্মকান্ডের স্বীকৃতিস্বরূপ ২০১১ সালের ২ রা মে ফ্রিডম অব দি প্রেস রিপোর্ট এ যুক্তরাষ্ট্রভিত্তিক ফ্রিডম হাউজ শেখ হাসিনা সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশ প্রতিষ্ঠার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

 

 
ট্যাগ:
Situs Streaming JAV