Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ’র ব্যাপক প্রস্তুতি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে মুজিববর্ষের মূল অনুষ্ঠান হবে নিউইয়র্কের টাইমস স্কয়ারে

অনলাইন ডেস্ক পঠিত: 123 বার

প্রকাশিত: March 3, 2020 | 11:39 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। নিউইয়র্কের টাইমস স্কয়ার এলাকায় চলতি বছরের ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে মুজিববর্ষের মূল অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

স্থানীয় সময় রবিবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে মুজিববর্ষ অনুষ্ঠানের শুভ সূচনা করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহ-সভাপতি মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাছিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম, কার্যকরি সদস্য শাহানারা রহমান, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাখাওয়াত বিশ্বাস প্রমুখ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জানান, মুজিববর্ষে নানান অনুষ্ঠান করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। যার সূচনা হলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানিয়ে। তিনি বলেন, মুজিববর্ষ উদযাপনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ প্রবাসীরা ঐক্যবদ্ধ। নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য ও শহরে বহু অনুষ্ঠান হবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে।

ড. সিদ্দিকুর রহমান জানান, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে সেপ্টেম্বরে। এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা নিউইয়র্কে অবস্থান করবেন। এ কারণে টাইমস স্কয়ারকে মুজিববর্ষের মূল অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাইমস স্কয়ারে উপস্থিত না থাকলেও তিনি অবস্থান করবেন পাশেই ম্যারিয়ট মার্কি হোটেলে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV