Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বসন্তের রঙে রঙীন ফ্লোরিডার স্যানফোরড সিটি

অনলাইন ডেস্ক পঠিত: 141 বার

প্রকাশিত: March 4, 2020 | 10:22 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, স্যানফোরড সিটি, ফ্লোরিডা: বসন্তের রঙে রংগীন হয়ে উঠেছিল ফ্লোরিডার স্যানফোরড সিটির প্রবাসী বাংলাদেশীদের মনপ্রাণ। সুদূর বাংলাদেশের বসন্ত সমীরন হাজার হাজার মাইল পেরিয়ে দোলা দিয়ে গেছে প্রবাসীদের মনে-প্রাণে। এমন দিনে তারা প্রাণ খুলে গেয়ে উঠেছিল- “বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে……”। অনুষ্ঠানে রমনীরা খোঁপায় ফুল গুঁজে বাসনতী ও লাল রংয়ের শাড়িতে খুঁজে নেয় চিরায়ত বাংগালিয়ানা।

বাংলাদেশ সমিতি অব সেন্ট্রাল ফ্লোরিডা এর উদ্যোগে ঐদিন সনধ্যায় ‘বসন্ত বরন’ উপলক্ষে স্যানফোরড এর একটি ভেনুতে প্রবাসী বাংলাদেশীরা আয়োজন করেছিল প্রাণের এই আয়োজনের।মনোজ্ঞ এই অনুষ্ঠান সনচালনা করেন আনোয়ার হোসেন। প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পী শীলা আজিজ এর সুললিত কন্ঠে বসন্ত বন্দনার গান অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীদেরকে মাতিয়ে রাখে। তিনি অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীদেরকে তাঁর সংগীতের সুরের মূর্ছনায় এক ঘন্টারও বেশি সময় মোহময় আবেশে আচ্ছন্ন করে রাখেন। অনুষ্ঠানে শিল্পীর কণ্ঠে যখন ‘আহা আজি এ বসন্তে’ সহ জনপ্রিয় বাংলা সংগীত পরিবেশিত হয় তখন অনুষ্ঠানস্থল জুড়ে ভালো লাগার রেনু ছড়িয়ে পড়ে। আর তা গায়ে মেখে প্রবাসীরা মেতে ওঠে আনন্দ উচ্ছ্বাসে। সংগীত অনুষ্ঠান শেষে প্রবাসী বাংলাদেশীরা নৈশভোজে অংশ নেয়। অনুষ্ঠান এর সার্বিক দেখভাল করেন আনোয়ার হোসেন, হেলাল আহমদ, শামস আহমদ, মো: শফি, মুরাদ হোসেন প্রমুখ। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী মনোজ্ঞ এই অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা গতানুগতিক অনুষ্ঠানের বাইরে ভিন্নধর্মী এই অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের প্রানখোলা অভিনন্দন জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV