Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র কার্যকরী পরিষদের শূন্য পদ পূরণ

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: March 5, 2020 | 12:35 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক’র কার্যকরী পরিষদের শূণ্য ৪ পদে নতুন চারজনকে মনোনীত করা হয়েছে। অপরদিকে এসোসিয়েশনের কার্যকরী পরিষদের মেয়াদ আরো ৯০ দিন বৃদ্ধি এবং ভারতে মুসলমানদের উপর নিপীড়ণ, নির্যাতন ও হত্যার প্রতিবাদে জাতিসংঘের সামনে প্রতিবাদ সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। আগামী ৮ মার্চ রোববার বেলা ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

সিটির সানিসাইডের ফোরফ্লেবার রেষ্টুরেন্টে গত ২ মার্চ সোমবার বিকেলে সংগঠনের ট্রাষ্টি বোর্ড, উপদেষ্টা ও কার্যকরী পরিষদের যৌথ সভায় উপরোক্ত সিদ্ধান্ত হয় এবং নতুন কর্মকর্তারা শপথ গ্রহণ করেন। সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন কার্যকরী সদস্য খলিলুর রহমান। সভার শুরুতে বিশেষ দোয়া পরিচালনা করেন কার্যকরী পরিষদ সদস্য ও রাজনগর উন্নয়ন পরিষদের সভাপতি হেলালুর রহমান খান। সভায় নতুন কর্মকর্তাদের মধ্যে সৈয়দ গাওছুল-কে প্রচার সম্পাদক, লুৎফর রহমান-কে দফতর সম্পাদক, আব্দুল মুক্তাদির ও শামসুল ইসলাম-কে কার্যকরী সদস্য মনোনীত করা হয় এবং সভাপতি ফজলুর রহমান শপথ বাক্য পাঠ করান। সভায় ফজলুর রহমান জাতিসংঘের সামনে আগামী ৮ মার্চ রোববার অনুষ্ঠিতব্য প্রতিবাদ সমাবেশ সফল করার জন্য ঐক্যবদ্ধভাবে প্রবাসের সকল সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহবান জানান। এছাড়াও তিনি সংগঠনটি এগিয়ে নিতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন এবং মৌলভীবাজারভবন ক্রয়ে ২০ হাজার ডলার অনুদান দেয়ার প্রতিশ্রুতি দেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রাষ্টি বোর্ড চেয়ারম্যান সৈয়দ শওকত আলী, ট্রাষ্টি সদস্য শাহ আনাম খান শাহান, নাসির উদ্দিন, সাবেক সভাপতি বদরুন্নাহার খান মিতা, উপদেষ্টা গিয়াস উদ্দিন, শাহ রকিব আলী, আব্দুল জব্বার, সিনিয়র সহ সভাপতি মাশুক মিয়া, সহ সভাপতি আব্দুস শহীদ হামজা, কোষাধ্যক্ষ মইনুল ইসলাম, মহিলা সম্পাদিকা রুবিয়া বখত, সদস্য মো. এ খায়ের, মজিবুর রহমান রেনু, শাহ মাহবুবুর রহমান, বকুল পাল ও অরিফুর ইসলাম প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ