সবচেয়ে ব্যর্থ রাষ্ট্রের তালিকায় পাকিস্তানের পরেই বাংলাদেশ:মার্কিন সাময়িকী ফরেন পলিসির সর্বশেষ বার্ষিক র্যাঙ্কিং
ইউএসএনিউজ ডেস্ক:: বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ব্যর্থ রাষ্ট্রের তালিকাতেই থেকে গেলো। প্রভাবশালী মার্কিন সাময়িকী ফরেন পলিসির সর্বশেষ বার্ষিক র্যাঙ্কিং এমনটাই নির্দেশ করছে। ৬০টি সবচেয়ে ব্যর্থ রাষ্ট্রের তালিকায় দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পরেই বাংলাদেশ। মাঝে আছে মিয়ানমার। ফরেন পলিসি বলেছে, প্রতি পাঁচ জন বাংলাদেশীর মধ্যে দু’জনই দারিদ্র্যসীমার নিচে বাস করে। বাংলাদেশের পরিবেশের ঘড়ি টিক টিক ঘুরছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যদি শুধুমাত্র এক মিটার বাড়ে তাহলে, দেশটির ১৭ ভাগ এলাকাই পানির নিচে ডুবে যাবে।ফরেন পলিসির ওয়েবসাইট মতে ২০১১ সালে ১৭৭টি দেশের ওপর সমীক্ষা চলে। সোমবার ওয়াশিংটনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। আল জাজিরা বলেছে, এবারের র্যাঙ্কিংয়ে কোন বিস্ময় নেই। উল্লেখ্য, র্যাঙ্কিং তৈরি করেছে ইউএস ফান্ড ফর পিস। গত বছরের তুলনায় বাংলাদেশ মাত্র একটি ধাপ সরেছে। ২০১০ সালে তার র্যাঙ্কিং ছিল ২৪। এবারে হয়েছে ২৫।
র্যাঙ্কিংয়ের হিসাবে পাকিস্তান ১২, মিয়ানমার ১৮, বাংলাদেশ ২৫, নেপাল ২৭, শ্রীলঙ্কা ২৯। সেই হিসাবে বাংলাদেশের চেয়ে নেপাল ও ভুটানও উন্নত অবস্থানে রয়েছে। তবে টপ টেনে আছে আফ্রিকা’র চাঁদ, সুদান, কঙ্গো, হাইতি, জিম্বাবুয়ে, আফগানিস্তান, মধ্য আফ্রিকান রিপাবলিক এবং ইরাক।
গতকাল নিউ ইয়র্ক ডেটলাইনে ভারতের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা পিটিআই ফরেন পলিসির সর্বশেষ র্যাঙ্কিংকে আগের মতোই ‘ভারতের প্রতিবেশীরা সবাই সবচেয়ে ব্যর্থ রাষ্ট্রের তালিকাভুক্ত’ হিসেবে চিত্রিত করেছে। পাকিস্তান সম্পর্কে ফরেন পলিসির সদ্য প্রকাশিত প্রতিবেদন বলেছে, ওয়াশিংটন নীতিনির্ধারক মহলে দেশটি দীর্ঘকাল ধরে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর হিসেবে বিবেচিত হয়ে আসছে। আর জাতিসংঘের মতে নেপাল হলো দক্ষিণ এশিয়ার সবচেয়ে দরিদ্র দেশ। শান্তি প্রক্রিয়া সম্পন্ন ও নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দেশটির অবস্থা বদলাবে না। ইতিমধ্যে এমন লক্ষণ ফুটে উঠেছে যাতে মনে হবে মাওবাদীরা ধৈর্য হারাতে পারে এবং তারা পরিখা খনন করে ফের যুদ্ধে শামিল হতে পারে। শ্রীলঙ্কা সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, গত বছরের পরিসংখ্যান মতে এই ইঙ্গিত মিলছে যে, প্রায় ৩ লাখ ২৭ হাজার ব্যক্তি এখনও বাস্তুচ্যুত রয়েছে। বিদ্রোহ দমন এখনও অনিশ্চিত। তবে সিংহলী অধ্যুষিত সরকার অতীত ভুলতে আগ্রহী বলেই মনে হচ্ছে। মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








