ফ্লোরিডায় নির্মিত হচ্ছে স্থায়ী শহীদ মিনার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মিত হচ্ছে স্থায়ী শহীদ মিনার। স্টেটের বয়নটন বিচ শহরে বয়নটন বীচ পার্কে নির্মিত হবে এই শহীদ মিনার। প্রতিবছর ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে শহরটি।
বয়নটন বিচ সিটি অফিসে গত ১৮ ফেব্রুয়ারি আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এর আগে আমেরিকা বাংলাদেশ পাবলিক এ্যাফেয়ার্স কমিটির উদ্যোগে এই স্থায়ী শহীদ মিনারের উদ্যোগ নেয়ার জন্য আবেদন জানায়। সংগঠনের সিইও ইমন করিম জানান, এই সংগঠনের তিনিটি দাবি রয়েছে। বাংলাদেশের শহীদদের স্মরণে একটি শহীদ মিনার প্রতিষ্ঠা, আমেরিকার সব নির্বাচনের ব্যালট পেপারে বাংলা ভাষা যুক্ত করা এবং স্থানীয় নির্বাচনে অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে বাঙ্গালি ভোটারদের আমেরিকার রাজনীতিতে সংযুক্ত হওয়া।
ইমন করিম ছাড়াও সিওও টিটন মালিক, সভাপতি আব্দুল কাদের সরকার, সম্পাদক রফিক আহমেদ, সি এফ ও আবদুল্লাহ রিপন ও সহ-সভাপতি মাহি হোসেন সিটি মেয়র স্টিভেন গ্যান্ট এর কাছে একটি স্মারকলিপি জমা দেন। বয়নটন বীচ সিটি অফিস ওই স্মারকলিপিকে পরবর্তী মাসের মাসিক সভায় কার্যকরী পরিষদে উত্থাপন করে।
সভায় ইমন করিম ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষার উপর বক্তব্য পেশ করেন। পরে বয়নটন সিটির কাউন্সিলর ও ডেলিগেটদের ৫-৩ ভোটে শহীদ মিনার স্থাপনের প্রস্তাবটি পাশ হয়।
পরে ইমন করিম জানান, এটি বাংলাদেশিদের জন্য একটি ঐতিহাসিক দিন। বয়নটন বীচ পার্কেই শহীদ মিনার স্থাপন করা হবে। এরপর ফ্লোরিডা বাংলা টিভি তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে ও মেয়র নিজে এতে অংশগ্রহণ করেন।
এদিকে গত ২৩ ফেব্রুয়ারি শহীদ দিবসের অনুষ্ঠানে অস্থায়ী বেদি নির্মাণ করে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেন রুবি আওলাদ, ফুয়াদ জালাল, সোমা মালিক, হাসি করিম, রোমানা সরকার, লাকী রিপন, শিমুল মাহী, হ্যাপি রফিক, আর্শিয়ান আওলাদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পাঁচটি দেশের প্রতিনিধি।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests