Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র স্মারক ডাকচিহ্ন প্রকাশ করবে ১৭ মার্চ

অনলাইন ডেস্ক পঠিত: 162 বার

প্রকাশিত: March 7, 2020 | 11:34 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র ডাক বিভাগ (ইউএসপিএস) বঙ্গবন্ধুর ছবি সম্বলিত একটি বিশেষ সচিত্র ডাকচিহ্ন (পিকটোরিয়াল পোস্ট মার্ক) প্রকাশ করবে।
মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ ২০২০ সকাল ১১টায় নিউইর্য়কের জ্যাকসন হাইট্স পোস্ট অফিস থেকে এই স্মারক ডাকচিহ্ন প্রকাশিত হবে। ২৬ মার্চ প্রকাশিত হবে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের বিশেষ বুলেটিনে এই স্মারক।
৭ মার্চ মুক্তধারা ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন ডাক বিভাগের স্মারক ডাকটিকিট বিভাগ মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী বিশ্বজিত সাহার কাছে এক বার্তায় জানিয়েছে, ১৭ মার্চ থেকে ৩০-দিনের জন্য এই সচিত্র ডাকচিহ্ন সম্বলিত সীলমোহর ব্যবহারের সুযোগ থাকবে। শুধুমাত্র সুনির্দিষ্ট ডাক অফিসে (জ্যাকসন হাইটস, নিউইয়র্ক) এই সিলমোহর সম্বলিত ডাক টিকিট কেনার সুযোগ থাকবে।
এর আগে ২০১৬ সালে মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মার্কিন ডাক বিভাগ যে স্মারক ডাকচিহ্ন ও ফার্স্ট ডে দ্যা কভার প্রকাশ করে তা নিউইর্য়কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের প্রধান ডাক অফিসে বিক্রির ব্যবস্থা করা হয়। মুক্তধারা ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের জাতির জনকের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে মার্কিন ডাক বিভাগের এই বিশেষ সচিত্র ডাকচিহ্ন প্রকাশ উপলক্ষ্যে জ্যাকসন হাইটসের প্রধান ডাক অফিসে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও একাধিক মার্কিন নির্বাচিত গণপ্রতিনিধি উপস্থিত থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।
জাতির পিতার জন্মশতবার্ষিকীর লগ্নে আর্ন্তর্জাতিক বলয়ে বঙ্গবন্ধুকে নানাভাবে শ্রদ্ধা জানাবার উদ্যোগের একটি প্রয়াস বলে অভিহিত করেন এই স্মারক ডাকচিহ্নের আবেদনকারী মুক্তধারা ফাউন্ডেশনের নির্বাহী বিশ্বজিত সাহা।
মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ বঙ্গবন্ধু যেদিন জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন সেদিনটিকে ‘বাংলাদেশী ইমিগ্য্রান্ট ডে’ ঘোষণা করে নিউইয়র্ক স্টেট সিনেট। সংবাদ বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV