Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

জাতিসংঘের মহাসচিব থাকছেন বান কি মুন

অনলাইন ডেস্ক পঠিত: 119 বার

প্রকাশিত: June 22, 2011 | 7:16 AM

 

ইউএসএনিউজ ডেস্ক: পাঁচ বছরের জন্য আবারো জাতিসংঘের মহাসচিব থাকছেন বান কি মুন। ১৯২ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদ মঙ্গলবার সর্বসম্মতিক্রমে তার এ মনোনয়ন অনুমোদন করে। জাতিসংঘের ওয়েবসাইট সূএ মতে, ২০১২ সালের প্রথম দিন থেকে আন্তর্জাতিক এ সংস্থার শীর্ষ পদে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন শুরু করবেন মুন। ২০১৬ সালে তার দায়িত্ব শেষ হবে। দক্ষিণ কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী বান কি মুন ২০০৭ সালের জানুয়ারিতে সাবেক মহাসচিব কফি আনানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। ২০০৬ সালে চার দফা ভোটাভুটির পর দ্বিতীয় এশীয় হিসেবে ওই পদে নির্বাচিত হয়েছিলেন তিনি। বান কি মুন কে আরেক মেয়াদে মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়ার জন্য গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব ওঠে। আর কোনো প্রার্থী না থাকায় মঙ্গলবার ভোটাভুটি ছাড়াই সর্বসম্মতিক্রমে অনুমোদন পায় এই প্রস্তাবটি। সাধারণ পরিষদের প্রেসিডেন্ট জোসেফ দেইজ এই অনুমোদনের পর বান কি মুনের প্রশংসা করে বলেন, একটি জটিল ও কঠিন সময়ে দায়িত্ব নিয়ে মুন সংস্কার কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের ভূমিকাকে আরো শক্তিশালী করেছেন। মুনের আগে মিয়ানমারের উ থান্ট ১৯৬১ থেকে ১৯৭১ পর্যন্ত প্রথম এশীয় হিসেবে জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব পালন করেন। তিনি ওই দায়িত্ব ছাড়ার ঠিক আগের বছর দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রিধারী বান কি মুন।

ট্যাগ:
Situs Streaming JAV