নিউইয়র্কে বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন, ড. নূরান নবীকে সংবর্ধনা (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/3948827968468399/
https://www.facebook.com/USANewsNY/videos/2631701277113978/
https://www.facebook.com/USANewsNY/videos/2596514487112765/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করেছে। একই অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত লেখক-বিজ্ঞানী-মুক্তিযোদ্ধা ড. নূরান নবীকে সংবর্ধনা প্রদান করা হয়। ৭ই মার্চ সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ব্রুকলীনে রাধুঁনী পার্টি হলে বঙ্গবন্ধুর অবিস্মরণীয় সেই ভাষণ প্রদর্শনের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠানমালা।

সমাবেশে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া। প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত লেখক-বিজ্ঞানী-মুক্তিযোদ্ধা ড. নূরান নবী। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম।

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা মোস্তফা কামাল পাশা মানিকের সভাপতিত্বে এবং উপ সাংগঠনিক সম্পাদক আসরাব আলী খান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট মোহাম্মদ হানিফ, মো. আশরাফ উদ্দিন, স্থানীয় কমিউনিটি বোর্ড মেম্বার মামুনুল হক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুব্রত তালুকদার, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি রেফায়েত চৌধুরী, ম্যানহাটান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আলমগীর কবীর, কমিউনিটি এক্টিভিস্ট এমওজি রাসেল ভূইয়া, এটিএম আলমগীর প্রমুখ।

সমাবেশে সদ্য একুশে পদকপ্রাপ্ত লেখক-বিজ্ঞানী-মুক্তিযোদ্ধা ড. নূরান নবীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে ড. নূরান নবী ৭ই মার্চের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারি ভাষণ বাঙ্গালী জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করে। রেসকোর্স ময়দানে এই ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতার দিক-নির্দেশনা দেন। বঙ্গবন্ধুর ডাকেই আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ আর বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। জীবনের সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ লালন করা সম্ভব হলেই আমরা সত্যিকার ভালো মানুষ হিসেবে পরিণত হতে পারবো। তিনি অনুষ্ঠান আয়োজনের জন্য বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান।

এম এ সালাম বলেন, বঙ্গবন্ধুর রেখে যাওয়া চিন্তা চেতনাকে কাজে লাগিয়েই আমাদেরকে সোনার বাংলা গড়তে হবে। আমাদের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে। বাংলাদেশের ইতিহাস যতো বেশি প্রচার হবে বাংলাদেশ ততো সমৃদ্ধ হবে। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে বিদেশিরা যতো বেশি জানবে তারা ততো বেশি বাংলাদেশকে ভালোবাসবে। বাংলাদেশের মানুষের পাশে থাকবে। শেখ হাসিনার নেতৃতে একাত্তরের চেতনায় সুখ-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ঘাপটি মেরে থাকা বঙ্গবন্ধুর ঘাতক মেজর রাশেদ চৌধুরীকে গ্রেফতার করে অবিলম্বে বাংলাদেশে নিয়ে দন্ড কার্যকর করতে ট্রাম্প প্রশাাসনের ওপর চাপ প্রয়োগ করতে হবে।

জাকারিয়া চৌধুরী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সংগ্রামী জীবন-ইতিহাস ছড়িয়ে দিতে মুজিববর্ষ উপলক্ষে আগামী ২৮ ও ২৯ মার্চ নিউইয়র্কে বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলনে উপস্থিতি ঘটাতে হবে।

আব্দুল কাদের মিয়া বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের যুগান্তকারি ভাষণ বাঙ্গালী জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করে। একটা জাতি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।

আমাদের নতুন প্রজন্মকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে। তিনি অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests