Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ২২, আক্রান্ত ৫৬৪ : রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে করোনাভাইরাস সংক্রমণ প্রতিহত করা যায় – বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: March 9, 2020 | 1:47 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জন। এখন পর্যন্ত ৫৬৪ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তার মধ্যে ওয়াশিংটনের কিং কাউন্টিতে ১৭ জনের মৃত্যু হয়েছে এবং ফ্লোরিডায় মারা গেছে দু’জন। ক্যালিফোর্নিয়াতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

করোনাভাইরাসের কারণে নিউইয়র্ক, ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া এবং ফ্লোরিডাসহ আটটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এর আগে গত শনিবার ওয়াশিংটনের মেয়র ম্যুরিয়েল বাউসার ঘোষণা দেন, তার রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের ঘটনা ঘটেছে। এদিকে বিশ্বব্যাপী এক লাখ ৯ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে ৯০টির বেশি দেশে ছড়িয়ে গেছে করোনাভাইরাস। এখন পর্যন্ত তিন হাজার আটশ মানুষ প্রাণ হারিয়েছেন। তবে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ হাজার মানুষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে করোনাভাইরাস সংক্রমণ প্রতিহত করা যায়। এ ভাইরাস মোকাবিলায় প্রয়োজন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা।

চলুন জেনে নেওয়া যাক, কোন খাবারগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক।

১. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে পর্যাপ্ত পানি পান অপরিহার্য

২. মধুর উপকারিতাও এ ক্ষেত্রে অনস্বীকার্য। অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মধুর উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। প্রতিদিন এক চা চামচ মধু খাওয়ার অভ্যাস করুন।

৩. ফলের ভেতরে বেদানা, পেয়ারা, আঙুর ও জাম খান। এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কারণ, এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ।

৪. শরীরের ভিটামিন ডি ও ক্যালসিয়ামের সমতা বজায় রাখতে দই খান। দই নিয়মিত খেলে শরীরে শ্বেত রক্তকণিকার পরিমাণ বাড়ে। হজম শক্তির ভালো হয়, ওজন নিয়ন্ত্রণে থাকে।

৫. কালোজিরার কথা না বললেই নয়। বলা হয় মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ কালোজিরা। স্থুলতা, ক্যান্সার ও হৃদরোগ সব কিছুর বিরুদ্ধেই শক্ত প্রতিরোধ গড়ে তোলে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কালোজিরা। এ ছাড়া সাধারণ সর্দি-কাশি, নাক বন্ধ, গলা ব্যথা, জ্বর সারাতে কালোজিরা বেশ উপকারি।

করোনাভাইরাসের ভয়াবহতায় ভয় না পেয়ে সচেতন হওয়া জরুরি। এ ছাড়া সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং বিশেষ করে ঘন ঘন হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV