Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ৭ মার্চ উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনা সভা

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: March 9, 2020 | 9:15 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সৈয়দ বসারত আলী, শামসুদ্দিন আজাদ, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাছিব মামুন, হাজী এনাম, কৃষিবিদ আশরাফুজ্জামান, মো. সোলায়মান আলী, মাহবুবুর রহমান টুকু, মুজিবুর রহমান মিঞা, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা সাখাওয়াত বিশ্বাস, আলী গজনবী, এন. আমিন, মোর্শেদা জামান প্রমুখ। আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, “বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ” দেশে ও প্রবাসে জানান দেওয়া সকল প্রবাসী মুজিব অনুসারীদের পবিত্র দায়িত্ব বলে আমি মনে করি। এ ভাষণের অপর নাম এক কথায় স্বাধীন “বাংলাদেশ”। মুজিব বর্ষ সফল করতে সংগঠনের সকল নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ড. সিদ্দিকুর রহমান বলেন, আর কয়েকদিন পরেই পালিত হবে জাতির পিতার জন্মশতবার্ষিকী মুজিববর্ষ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ মুজিব বর্ষ উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

আলোচনা সভায় বক্তারা বলেন, মার্চ মাস বাঙালি জাতির ইতিহাসের একটা বিশাল অংশ জুড়ে আছে। ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন। ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। জাতির পিতার এই ভাষণের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়। দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্বও সেদিন থেকে শুরু হয়। বঙ্গবন্ধুর ভাষণে দেওয়া নির্দেশেই আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। নয় মাস মরণপণ যুদ্ধ করে বাঙালি জাতি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV